উদ্দীপকে বর্ণিত 'ক' সংগঠনটি তোমার বইয়ের কোন সংগঠনকে নির্দেশ করে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' সংগঠনটি আমার পাঠ্যবইয়ের জাতিসংঘকে নির্দেশ করে । আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। এটি বিশ্বের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক সংগঠন। প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতা ও রাষ্ট্রগুলোর পারস্পরিক দ্বন্দ্বের ফলে বিশ্ব কয়েক দশক পরই আরেকটি ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয়। আবার হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলায় ক্ষতবিক্ষত হয় মানবতা ও বিশ্ববিবেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বনেতৃবৃন্দ অতীতের সব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরেকটি সর্বজনীন আন্তর্জাতিক সংস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এর পরিণতিতেই প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম দেশ হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বর্তমানে জাতিসংঘের প্রায় সবগুলো অঙ্গ সংগঠনের সদস্য ও শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক বিদ্যমান । উদ্দীপকে দেখা যায়, 'ক' সংঘের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে এবং ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ উক্ত সংঘটিতে যোগদান করে। এ তথ্যগুলো জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ককেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' সংগঠনটি মূলত জাতিসংঘ ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' সংগঠনটি তোমার বইয়ের কোন সংগঠনকে নির্দেশ করে ব্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর