শেয়ারFacebookWhatsApp

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠন কতটুকু সফল বলে তুমি মনে কর? আলোচনা করো ।

উত্তর: উক্ত সংগঠন তথা জাতিসংঘের কর্মকাণ্ড কমবেশি সফল হয়েছে অর্থাৎ মোটের ওপর একে সফল বলা যেতে পারে। যেসব মহান আদর্শকে সামনে রেখে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল, তার সব বাস্তবায়িত না হলেও অনেক ক্ষেত্রেই এর ভূমিকা ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে। বিশ্ব শান্তি রক্ষায় তথা বিশ্ব মানবতার উন্নয়ন ও কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছে জাতিসংঘ । শান্তিরক্ষা মিশনের মাধ্যমে জাতিসংঘ বিশ্বে শান্তি ও শৃঙ্খলা স্থাপনে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে আরব- ইসরাইল যুদ্ধ, কোরীয় সংকট, ভিয়েতনাম যুদ্ধ, লেবানন সংকট, বলকান যুদ্ধ এসব বড় সংঘাত নিরসনে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অবদান লক্ষণীয়। সাম্প্রতিক সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে গোষ্ঠীগত দ্বন্দ্বজনিত সহিংসতা বন্ধে বিশ্বসংস্থা যথাসাধ্য চেষ্টা করেছে। এছাড়া জাতিসংঘ মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, শরণার্থী সমস্যার সমাধান কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, নারীর অধিকার রক্ষা, শ্রমিক অধিকার সংরক্ষণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধ, পরমাণু অস্ত্র বিস্তার রোধসহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বন্দ্ব, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, আর্থিক বিষয়ে পরাশক্তিদের ওপর বেশি নির্ভরশীলতা ও আমলাতন্ত্রসহ বিভিন্ন কারণে জাতিসংঘ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তবুও সার্বিকভাবে দেখলে বলা যেতে পারে, জাতিসংঘের কর্মকাণ্ড কমবেশি সফল হয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠন কতটুকু সফল বলে তুমি মনে কর? আলোচ…

উদ্দীপক

আটলান্টিক সনদ-১৯৪১, ওয়াশিংটন সম্মেলন-১৯৪২, মস্কো সম্মেলন- ১৯৪৩, তেহরান সম্মেলন-১৯৪৩, ডাম্বারটন ওকস সম্মেলন ১৯৪৪, ইয়ান্টা সম্মেলন-১৯৪৪, সানফ্রান্সিস সম্মেলন-১৯৪৫-?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

বার্লিন জার্মানির রাজধানী ।

উত্তর

স্নায়ুযুদ্ধ বা Cold War এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে যা যুদ্ধও নয় আবার যুদ্ধের অনুপস্পিতি বা শান্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুটি পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। এ দুটি দেশের আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইউরোপের রাষ্ট্রগুলোও দুটি শিবিরে যোগ দেয়। বিভিন্ন ইস্যুতে এ দুই পরাশক্তি বিরোধিতা অব্যাহত রাখলে যুদ্ধের উত্তাপ ছড়ালেও তারা সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। এরূপ যুদ্ধ যুদ্ধ অবস্থাই মানু বলে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ? চিহ্নিত স্থানে আমার পঠিত আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের মিল পাওয়া যায়। উদ্দীপকে বিভিন্ন সনদ ও সালের কথা বলা হয়েছে। যেমন- আটলান্টিক সনদ, ওয়াশিংটন সম্মেলন, মস্কো সম্মেলন ইত্যাদি। এসব সম্মেলনের মাধ্যমে মূলত আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের উদ্ভব হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে পৃথিবীবাসী শঙ্কিত হলে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের নেতাগণ বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও রাষ্ট্রসমূহের মধ্যে সমস্যাসমূহের শান্তিপূর্ণ মীমাংসার উদ্দেশ্যে এ সংগঠন গঠন করেন। পৃথিবীতে স্থায়ী শান্তি স্থাপনের প্রচেষ্টা হিসেবে সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ফসল হলো জাতিসংঘ। যুদ্ধকালীন মিত্রশক্তির রাষ্ট্রনেতারা তাদের আলোচনা বৈঠকে ও ঘোষণাগুলোতে কতগুলো নীতি গ্রহণ করেছিলেন। এ সম্মেলনগুলোতে শুধু সমরনীতি বিষয়ক সিদ্ধান্ত হয়নি। এতে কতকগুলো রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এ বিশ্ব নেতাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন। এ সকল নেতা ছাড়াও অন্য বিশ্বনেতারা জাতিসংঘ গঠনের জন্য আহ্বান করেছেন লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ প্রভৃতি। তারা মিলিত হয়েছেন কাসাব্লাংকা সম্মেলন ও ডাম্বারটন ওক্স সম্মেলনে। যার ফলে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি রাষ্ট্রের প্রতিনিধিদের এক মহাসম্মেলনের মধ্য দিয়ে বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংগঠন জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। বস্তুত বিশ্ব নেতৃবৃন্দের চার বছরের নিরলস প্রচেষ্টার ফসল হলো জাতিসংঘ।

উত্তর

উক্ত সংগঠন তথা জাতিসংঘের কর্মকাণ্ড কমবেশি সফল হয়েছে অর্থাৎ মোটের ওপর একে সফল বলা যেতে পারে। যেসব মহান আদর্শকে সামনে রেখে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল, তার সব বাস্তবায়িত না হলেও অনেক ক্ষেত্রেই এর ভূমিকা ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে। বিশ্ব শান্তি রক্ষায় তথা বিশ্ব মানবতার উন্নয়ন ও কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছে জাতিসংঘ । শান্তিরক্ষা মিশনের মাধ্যমে জাতিসংঘ বিশ্বে শান্তি ও শৃঙ্খলা স্থাপনে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে আরব- ইসরাইল যুদ্ধ, কোরীয় সংকট, ভিয়েতনাম যুদ্ধ, লেবানন সংকট, বলকান যুদ্ধ এসব বড় সংঘাত নিরসনে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অবদান লক্ষণীয়। সাম্প্রতিক সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে গোষ্ঠীগত দ্বন্দ্বজনিত সহিংসতা বন্ধে বিশ্বসংস্থা যথাসাধ্য চেষ্টা করেছে। এছাড়া জাতিসংঘ মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, শরণার্থী সমস্যার সমাধান কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, নারীর অধিকার রক্ষা, শ্রমিক অধিকার সংরক্ষণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধ, পরমাণু অস্ত্র বিস্তার রোধসহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বন্দ্ব, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, আর্থিক বিষয়ে পরাশক্তিদের ওপর বেশি নির্ভরশীলতা ও আমলাতন্ত্রসহ বিভিন্ন কারণে জাতিসংঘ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তবুও সার্বিকভাবে দেখলে বলা যেতে পারে, জাতিসংঘের কর্মকাণ্ড কমবেশি সফল হয়েছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।