মানব উন্নয়নে উক্ত সংগঠনের ভূমিকা মূল্যায়ন কর ।
উত্তর: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হলেও মানব উন্নয়নে জাতিসংঘ ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতিসংঘ মানব উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করছে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দেয় জাতিসংঘ। এরপর জাতিসংঘ ৮০টিরও অধিক দেশের সাথে মানবাধিকার চুক্তি সম্পাদনে সমর্থন হয়েছে। এছাড়া বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নির্মূল এবং প্যালেস্টাইনিদের স্বাধীন আবাসভূমির দাবি প্রতিষ্ঠায় জাতিসংঘ সহযোগিতা করেছে। রাজনৈতিক ক্ষেত্রের চেয়ে জাতিসংঘ অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, তাদের স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিতকরণ ও শিশুশ্রম বন্ধে ১৯৪৬ সালে জাতিসংঘ ILO-কে জাতিসংঘের অন্তর্ভুক্ত করে শ্রমিক অধিকার রক্ষায়ও কাজ করে যাচ্ছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মসূচি UNDCP-এর মাধ্যমে বিশ্বব্যাপী মাদক নিয়ন্ত্রণেও জাতিসংঘ ভূমিকা রাখছে। সদস্য রাষ্ট্রগুলো সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য UNDP, UNESCO, UNICEF এর মাধ্যমে শিক্ষা, শিশু স্বাস্থ্য, বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজে ব্যাপক সহায়তা প্রদান করছে। ১৭০টির মতো দেশের কৃষি, শিল্প, শিক্ষা খাতে জাতিসংঘ হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় করছে। এর ফলে এসব দেশের দরিদ্র জনগণের জীবনযাত্রার মান, শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ১৯৭৬-১৯৮৬ সাল পর্যন্ত 'নারী দশক' পালন করে। পরিশেষে বলা যায়, রাজনৈতিক কারণে প্রতিষ্ঠিত হলেও বিশ্বব্যাপী মানব উন্নয়নে জাতিসংঘ অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
মানব উন্নয়নে উক্ত সংগঠনের ভূমিকা মূল্যায়ন কর ।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর