উদ্দীপকে ইঙ্গিতকৃত সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংগঠনটি হলো জাতিসংঘ। উদ্দীপকে শিক্ষক ইতিহাস বিষয় পড়াচ্ছিলেন। তিনি বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৪৫ সালে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করে বিশ্বের শান্তিকামী দেশগুলো। বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ। জাতিসংঘের বেশকিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে । যেমন- ১. শান্তি ভঙ্গের হুমকি ও আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ২.সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। ৩. অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সব জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা । ৪. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ গড়ে তোলা। ৫. আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। ৬. প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি এবং তা সমুন্নত রাখা। ৭. উদ্দেশ্যসমূহ' বাস্তবায়নের জন-জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর