শেয়ারFacebookWhatsApp

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠন কীভাবে কাজ করে?

উত্তর: বিভিন্ন নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠন তথা নিরাপত্তা পরিষদ কাজ করে থাকে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গঠিত জাতিসংঘ মূলত কয়েকটি অঙ্গ সংগঠনের সম্মিলিত রূপ। এগুলোর মধ্যে নির্বাহী ক্ষমতার অধিকারী হলো নিরাপত্তা পরিষদ। বিশ্বশান্তি রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এই পরিষদের। কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদকে তাই জাতিসংঘের মেরুদণ্ড বা হূৎপিণ্ড বলা হয়। নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমেই জাতিসংঘ নিজেকে অত্যাধিক ক্ষমতাসম্পূর্ণ সম্পন্ন সংস্থায় পরিণত করেছে; যেমন- ক. শান্তিভঙ্গ, ভীতি প্রদর্শন এবং আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা, খ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, গ. আঞ্চলিক বন্দোবস্তুবিষয়ক ক্ষমতা, ঘ. অছি বিষয়ক ক্ষমতা, ঙ. নতুন সদস্য গ্রহণ বিষয়ক ক্ষমতা, চ, সদস্য বহিষ্কার বিষয়ক ক্ষমতা, ছ, নির্বাচনমূলক ক্ষমতা, জ, মিলিটারি স্টাফ কমিটি গঠন । এছাড়াও নিরাপত্তা পরিষদের সদস্যগণ ভেটো ক্ষমতার অধিকারী। জাতিসংঘ পরিচালনার সবচেয়ে বেশি অর্থও দিয়ে থাকে এ রাষ্ট্রগুলো। এভাবে নিজেদের বিভিন্ন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠন কীভাবে কাজ করে?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

'VCVC^{\prime} ভিচি সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ফ্রান্সে গড়ে ওঠে।

উত্তর

ফ্রান্সে সমাজের তৃতীয় শ্রেণির সদস্যরা এস্টেট জেনারেলের অধিবেশনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়ে পার্শ্ববর্তী একটি টেনিস কোর্টে মিলিত হয়ে শপথগ্রহণ করেন। ১৭৮৯ সালের ২০ জুন গৃহীত এ শপথ Tennis Court Oath নামে সুপরিচিত। 'টেনিস কোর্ট শপথ'-এ বলা হয়, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত তৃতীয় শ্রেণির ঘোষিত জাতীয় সভা বলবৎ থাকবে। যেখানে এ সভা বসবে সেখানেই তা বৈধ বলে গণ্য হবে।

উত্তর

উদ্দীপকে ক চিহ্নিত স্থান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নির্দেশ করে । বিশ্বের সব স্বাধীন দেশ নিয়ে জাতিসংঘ গঠিত। প্রতিষ্ঠাকালে এর সদস্য | সংখ্যা ৫১ থাকলেও বর্তমানে ১৯৩টি স্বাধীন দেশ এর সদস্য। মোট ৬টি পৃথক সংস্থার সমন্বয়ে জাতিসংঘ গড়ে ওঠে। এগুলো হলো- ১. সাধারণ পরিষদ, ২. নিরাপত্তা পরিষদ, ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ৪. অছি পরিষদ, ৫. আন্তর্জাতিক বিচারালয় এবং ৬ সচিবালয়। জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের ৫ জন করে প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। তবে প্রতিটি দেশের ভোট একটি করে। জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদ। শুরুতে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) ও ৬টি অস্থায়ী সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হলেও বর্তমানে ৫ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্য মিলে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ গঠিত হচ্ছে। এছাড়া ৫৪ সদস্য বিশিষ্ট অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রতিবছর দুইবার অধিবেশনে মিলিত হয়ে এর কার্যক্রম পরিচালনা করছে। ১৯৪৫ সালে লীগ অব নেশন্সের ১১টি দেশের দায়িত্ব নিয়ে অছি পরিষদ কার্যক্রম শুরু করলেও বর্তমানে এর কার্যক্রম নেই বললেই চলে। জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা হিসেবে কাজ করছে আন্তর্জাতিক আদালত। প্রাত্যহিক দাপ্তরিক কাজকর্ম পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইস্টার নদীর তীরে জাতিসংঘের সদর দপ্তর স্থাপন করা হয়েছে। একজন মহাসচিব ও সাংগঠনিক কর্মীদের নিয়ে এ দপ্তর গঠিত। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী ৫টি শক্তিশালী দেশ। উদ্দীপকের ছকটিতে এ পাঁচটি দেশ ও একটি সংগঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ উদ্দীপকের ক চিহ্নিত স্থানটি আমার পঠিত সংগঠন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নির্দেশ করে। নিরাপত্তা পরিষদ ভেটো ক্ষমতাসম্পন্ন এবং জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিরাপত্তা পরিষদ নিয়ে থাকে।

উত্তর

বিভিন্ন নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠন তথা নিরাপত্তা পরিষদ কাজ করে থাকে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গঠিত জাতিসংঘ মূলত কয়েকটি অঙ্গ সংগঠনের সম্মিলিত রূপ। এগুলোর মধ্যে নির্বাহী ক্ষমতার অধিকারী হলো নিরাপত্তা পরিষদ। বিশ্বশান্তি রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এই পরিষদের। কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদকে তাই জাতিসংঘের মেরুদণ্ড বা হূৎপিণ্ড বলা হয়। নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমেই জাতিসংঘ নিজেকে অত্যাধিক ক্ষমতাসম্পূর্ণ সম্পন্ন সংস্থায় পরিণত করেছে; যেমন- ক. শান্তিভঙ্গ, ভীতি প্রদর্শন এবং আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা, খ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, গ. আঞ্চলিক বন্দোবস্তুবিষয়ক ক্ষমতা, ঘ. অছি বিষয়ক ক্ষমতা, ঙ. নতুন সদস্য গ্রহণ বিষয়ক ক্ষমতা, চ, সদস্য বহিষ্কার বিষয়ক ক্ষমতা, ছ, নির্বাচনমূলক ক্ষমতা, জ, মিলিটারি স্টাফ কমিটি গঠন । এছাড়াও নিরাপত্তা পরিষদের সদস্যগণ ভেটো ক্ষমতার অধিকারী। জাতিসংঘ পরিচালনার সবচেয়ে বেশি অর্থও দিয়ে থাকে এ রাষ্ট্রগুলো। এভাবে নিজেদের বিভিন্ন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।