তুমি কি মনে কর, ১৯৩টি রাষ্ট্র নিয়ে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ পরিষদ গঠিত? মতামত দাও ।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি ১৯৩ টি রাষ্ট্র নিয়ে উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদ গঠিত। জাতিসংঘের ১৯৩টি সদস্যভুক্ত প্রতিটি দেশের ৫ জন করে প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। তবে প্রতিটি দেশের ভোট একটি করে। ১ জন সভাপতি, ২১ জন সহসভাপতি ও ৭ জন স্থায়ী কমিটির সভাপতি নিয়ে এ পরিষদ গঠিত। কমিটিগুলো হলো রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত কমিটি, অর্থনীতি সংক্রান্ত কমিটি, সামাজিক ও সাংস্কৃতিক কমিটি, শাসনতান্ত্রিক ও আয়-ব্যয় সংক্রান্ত কমিটি, আইন সংক্রান্ত কমিটি। প্রতিবছর এ পরিষদ একবার অধিবেশনে মিলিত হয়। তবে নিরাপত্তা পরিষদের অনুরোধে বিশেষ জরুরি সভা কিংবা সংখ্যাগরিষ্ঠ সদস্য চাইলে বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে। এ সভায় জাতিসংঘ সনদের এখতিয়ারভুক্ত সকল বিষয় আলোচনা করা যায় এবং সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাব গৃহীত হয়। এরূপে গৃহীত প্রস্তাব তিন ভাগের দুই ভাগ সদস্যের সম্মতি এবং নিরাপত্তা পরিষদের অনুমতি সাপেক্ষে কার্যকর করা যায়। পরিশেষে বলা যায়, সকল সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ গঠিত এবং এর কার্যক্রম পরিচালিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, ১৯৩টি রাষ্ট্র নিয়ে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ পরিষদ …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর