উদ্দীপক [ক] চিহ্নিত স্থান তোমার পঠিত কোন সংগঠনকে নির্দেশ করে? উক্ত সংগঠনের গঠন লেখো।
উত্তর: উদ্দীপকে ক চিহ্নিত স্থান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নির্দেশ করে । বিশ্বের সব স্বাধীন দেশ নিয়ে জাতিসংঘ গঠিত। প্রতিষ্ঠাকালে এর সদস্য | সংখ্যা ৫১ থাকলেও বর্তমানে ১৯৩টি স্বাধীন দেশ এর সদস্য। মোট ৬টি পৃথক সংস্থার সমন্বয়ে জাতিসংঘ গড়ে ওঠে। এগুলো হলো- ১. সাধারণ পরিষদ, ২. নিরাপত্তা পরিষদ, ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ৪. অছি পরিষদ, ৫. আন্তর্জাতিক বিচারালয় এবং ৬ সচিবালয়। জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের ৫ জন করে প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। তবে প্রতিটি দেশের ভোট একটি করে। জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদ। শুরুতে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) ও ৬টি অস্থায়ী সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হলেও বর্তমানে ৫ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্য মিলে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ গঠিত হচ্ছে। এছাড়া ৫৪ সদস্য বিশিষ্ট অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রতিবছর দুইবার অধিবেশনে মিলিত হয়ে এর কার্যক্রম পরিচালনা করছে। ১৯৪৫ সালে লীগ অব নেশন্সের ১১টি দেশের দায়িত্ব নিয়ে অছি পরিষদ কার্যক্রম শুরু করলেও বর্তমানে এর কার্যক্রম নেই বললেই চলে। জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা হিসেবে কাজ করছে আন্তর্জাতিক আদালত। প্রাত্যহিক দাপ্তরিক কাজকর্ম পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইস্টার নদীর তীরে জাতিসংঘের সদর দপ্তর স্থাপন করা হয়েছে। একজন মহাসচিব ও সাংগঠনিক কর্মীদের নিয়ে এ দপ্তর গঠিত। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী ৫টি শক্তিশালী দেশ। উদ্দীপকের ছকটিতে এ পাঁচটি দেশ ও একটি সংগঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ উদ্দীপকের ক চিহ্নিত স্থানটি আমার পঠিত সংগঠন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নির্দেশ করে। নিরাপত্তা পরিষদ ভেটো ক্ষমতাসম্পন্ন এবং জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিরাপত্তা পরিষদ নিয়ে থাকে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক [ক] চিহ্নিত স্থান তোমার পঠিত কোন সংগঠনকে নির্দেশ করে? উক্ত …
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর