উক্ত সংগঠনটির মহাসচিব এর কার্যাবলীর সীমাবদ্ধতা বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সংগঠন তথা জাতিসংঘের মহাসচিব মুখ্য প্রশাসনিক কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্প্রদান করেন। যার সীমাবদ্ধতা জাতিসংঘ সনদ অনুযায়ী সংজ্ঞায়িত। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জাতিসংঘের কর্মকান্ডে কেন্দ্রবিন্দু হচ্ছে এর অন্যতম অঙ্গ সচিবালয়। আর মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান। তিনি একাধারে কূটনীতিক ও প্রচারক ,কর্মকর্তা ও মুখ্য কার্যনির্বাহী । সনদ অনুযায়ী তিনি কতিপয় আর্থিক, রাজনৈতিক ও অছি বিষয়ক ও বিশেষ অধিবেশন বিষয়ক ক্ষমতা লাভ করেন। তিনি নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে সাধারণ পরিষদের দ্বারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে সচিবালায় পরিচালনা করেন। জাতিসংঘের মহাসচিব সাধারণ পরিষদের সভা আহ্বান, নিরাপত্তা পরিষদের রিপোর্ট প্রদান, নিরাপত্তা পরিষদের নির্দেশ কার্যকর করা যাবতীয় প্রকাশনা তত্ত্বাবধান প্রভৃতি কার্যাবলি সম্পাদন করেন। আন্তর্জাতিক শান্তি বিরোধী যেকোনো বিষয়ে তিনি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন কিন্তু তা মিমাংসার পদক্ষেপ গ্রহণ তার এখতিয়ারে নেই। কেননা মহাসচিবের উত্থাপিত প্রস্তাব বাস্তবায়নের কোনো দেশ ভেটো প্রদান করলে তার পক্ষে ঐ প্রস্তাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ মহাসচিবের প্রশাসনিক কার্যক্রমের সীমাবদ্ধতা তাকে নিয়োগকারী অঙ্গসংস্থার দ্বারা সুস্পর্শভাবে নির্ধারিত। তবে তিনি জাতিসংঘের উৎসাহদাতা ও সমন্বয় সাধক হিসেবে সাংগঠনিক কর্মীদের নিয়ে দ্বাপরিক দায়িত্ব পালন করেন। সুতরাং বলা যায় যে, জাতিসংঘের কার্যক্রম তথা মহাসচিব এর কার্যাবলির সীমাবদ্ধতা, সফলতা, ব্যর্থতা, শক্তিধর রাষ্ট্রসমূহের সহযোগিতার উপর অনেকাংশে নির্ভশীল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত সংগঠনটির মহাসচিব এর কার্যাবলীর সীমাবদ্ধতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর