তুমি কি মনে কর, উক্ত সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিশেষ সহায়ক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও
উত্তর: অবশ্যই, উক্ত সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ বা রাজনৈতিক কার্যকলাপ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিশেষ সহায়ক। সর্বজনস্বীকৃত শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত আন্তর্জাতিক এ সংগঠনটির অর্থাৎ জাতিসংঘের কতিপয় রাজনৈতিক কার্যাবলি নিম্নরূপ— ১. সোভিয়েত-ইরান বিরোধ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইরান থেকে সোভিয়েত সৈন্য অপসারিত হয়নি। এরূপ অভিযোগের প্রেক্ষিতে জাতিসংঘের সহায়তায় ইরান-সোভিয়েত বিরোধের নিষ্পত্তি হয়। ২. বার্লিন অবরোধ : ১৯৪৮ সালে সোভিয়েত রাশিয়া কর্তৃক পূর্ব জার্মানির বার্লিন অবরোধ করা হলে, জাতিসংঘের মধ্যস্থতায় ও দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে সে সমস্যা দূর হয় । ৩. ফকল্যান্ড বিরোধ : ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জাতিসংঘের মধ্যস্থতায় সে সমস্যার সমাধান হয়। ৪. ইরাক-কুয়েত সমস্যা : ১৯৮৯ সালে ইরাক কুয়েত আক্রমণ করলে, ১৯৯০ সালে জাতিসংঘ ইরাককে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেয়। শেষপর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাক আক্রমণ করে কুয়েতকে ইরাকের দখলমুক্ত করে । পরিশেষে বলা যায়, রাজনৈতিক কার্যকলাপ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিশেষ সহায়ক।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ শান্তিপূর্ণ পরিবেশ রক…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর