শেয়ারFacebookWhatsApp

নিরাপত্তা পরিষদ উক্ত সংস্থাটির প্রাণস্বরূপ বিশ্লেষণ কর।

উত্তর: নিরাপত্তা পরিষদ উক্ত সংস্থা অর্থাৎ জাতিসংঘের প্রাণস্বরূপ উক্তিটি যথার্থ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গঠিত জাতিসংঘ মূলত কয়েকটি অঙ্গ সংগঠনের সম্মিলিত রূপ। এগুলোর মধ্যে নির্বাহী ক্ষমতার অধিকারী হলো নিরাপত্তা পরিষদ। বিশ্বশান্তি রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এই পরিষদের। কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদকে তাই জাতিসংঘের মেরুদণ্ড বা হূৎপিণ্ড বলা হয়। নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমেই জাতিসংঘ নিজেকে অত্যাধিক ক্ষমতাসম্পূর্ণ সম্পন্ন সংস্থায় পরিণত করেছে; যেমন— ক. শান্তিভঙ্গ, ভীতি প্রদর্শন এবং আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা, খ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, গ, আঞ্চলিক বন্দোবস্তবিষয়ক ক্ষমতা, ঘ. অছি বিষয়ক ক্ষমতা, ঙ. নতুন সদস্য গ্রহণ বিষয়ক ক্ষমতা, চ. সদস্য বহিষ্কার বিষয়ক ক্ষমতা, ছ, নির্বাচনমূলক ক্ষমতা, জ. মিলিটারি স্টাফ কমিটি গঠন । নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ৫টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে যে পাঁচটি রাষ্ট্র বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তারাই জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতা অধিকারী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য লাভ করে। এ রাষ্ট্রগুলো হলো— মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও চীন। এছাড়া প্রতিষ্ঠাকাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী সদস্যের পাশাপাশি ৬টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল। পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্র ১০টিতে উন্নীত হয়। বর্তমানে ২ বছরের জন্য নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্যরাষ্ট্র থাকলেও নিরাপত্তা পরিষদের মূল চালিকাশক্তি মূলত ভেটো ক্ষমতাসম্পন্ন ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র। তাই পরিশেষে বলা যায়, কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদ জাতিসংঘের প্রাণস্বরূপ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

নিরাপত্তা পরিষদ উক্ত সংস্থাটির প্রাণস্বরূপ বিশ্লেষণ কর।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র গঠিত হয়।

উত্তর

কোড নেপোলিয়ন বলতে নেপোলিয়নের উদ্যোগে গঠিত আইনজ্ঞ কমিটির রচিত আইনবিধিকে বোঝায়। নেপোলিয়ন বোনাপার্টের শাসনামলের আগে ফ্রান্সে তেমন কোনো বিধিবদ্ধ আইন ছিল না। তিনি অত্যন্ত দুরূহ ও বড় মাপের এই কাজটি সম্পন্ন করেন। বিপ্লবের অন্যতম আদর্শ সামাজিক সাম্যের প্রতি দৃষ্টি রেখে আধুনিক ফরাসি সমাজ গঠনের লক্ষ্যে আইন প্রণয়ন করা অপরিহার্য হয়ে পড়ে। এ অবস্থায় নেপোলিয়ন দেশের বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন তাই পরবর্তী সময়ে 'কোড অব নেপোলিয়ন' বা আইনবিধি নামে পরিচিত হয়।

উত্তর

উদ্দীপকের বিষয়গুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, এখানে জাতিসংঘের চিত্র ফুটে উঠেছে। জাতিসংঘের ছয়টি সংস্থা রয়েছে। এ ছয়টি সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলি পালন করে থাকে। নিচে তা তুলে ধরা হলো- ১. সাধারণ পরিষদ : সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি শাখা। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এ পরিষদের সদস্য। এ পরিষদের সুপারিশক্রমে যেকোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদ কার্যকর করতে পারে। নিরাপত্তা পরিষদ : এটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত। এর মোট সদস্যসংখ্যা ১৫টি। তন্মধ্যে ভেটো প্রদানের ক্ষমতাপ্রাপ্ত দেশ হলো ৫টি। ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ : সাধারণ পরিষদের মধ্য হতে ৫৪ জন সদস্য নিয়ে এ পরিষদ গঠিত। বছরে অন্তত ৩ বার এর অধিবেশন বসে। ৪. অছি পরিষদ : সাধারণ পরিষদের সদস্যদের মধ্য হতে সদস্য নিয়ে ৩ বছরের জন্য অছি পরিষদ গঠিত হয়। এ পরিষদ পরাধীন দেশগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। ৫. আন্তর্জাতিক আদালত : দুটি রাষ্ট্রের মধ্যে বিবদমান সমস্যা সমাধানের নিমিত্তে এ শাখাটি কাজ করে । ৬. সেক্রেটারিয়েট : এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মূলত এর দক্ষতা ও কার্য প্রচেষ্টার ওপর নির্ভরশীল।

উত্তর

নিরাপত্তা পরিষদ উক্ত সংস্থা অর্থাৎ জাতিসংঘের প্রাণস্বরূপ উক্তিটি যথার্থ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গঠিত জাতিসংঘ মূলত কয়েকটি অঙ্গ সংগঠনের সম্মিলিত রূপ। এগুলোর মধ্যে নির্বাহী ক্ষমতার অধিকারী হলো নিরাপত্তা পরিষদ। বিশ্বশান্তি রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এই পরিষদের। কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদকে তাই জাতিসংঘের মেরুদণ্ড বা হূৎপিণ্ড বলা হয়। নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমেই জাতিসংঘ নিজেকে অত্যাধিক ক্ষমতাসম্পূর্ণ সম্পন্ন সংস্থায় পরিণত করেছে; যেমন— ক. শান্তিভঙ্গ, ভীতি প্রদর্শন এবং আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা, খ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, গ, আঞ্চলিক বন্দোবস্তবিষয়ক ক্ষমতা, ঘ. অছি বিষয়ক ক্ষমতা, ঙ. নতুন সদস্য গ্রহণ বিষয়ক ক্ষমতা, চ. সদস্য বহিষ্কার বিষয়ক ক্ষমতা, ছ, নির্বাচনমূলক ক্ষমতা, জ. মিলিটারি স্টাফ কমিটি গঠন । নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ৫টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে যে পাঁচটি রাষ্ট্র বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তারাই জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতা অধিকারী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য লাভ করে। এ রাষ্ট্রগুলো হলো— মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও চীন। এছাড়া প্রতিষ্ঠাকাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী সদস্যের পাশাপাশি ৬টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল। পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্র ১০টিতে উন্নীত হয়। বর্তমানে ২ বছরের জন্য নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্যরাষ্ট্র থাকলেও নিরাপত্তা পরিষদের মূল চালিকাশক্তি মূলত ভেটো ক্ষমতাসম্পন্ন ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র। তাই পরিশেষে বলা যায়, কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদ জাতিসংঘের প্রাণস্বরূপ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।