উদ্দীপকে চেয়ারম্যানের কর্মকাণ্ড জাতিসংঘের কোন ধরনের কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চেয়ারম্যানের কর্মকাণ্ড জাতিসংঘের সেবামূলক কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ । জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা করে এবং তাদের সংঘাতপূর্ণ এলাকায় প্রেরণের মাধ্যমে সংঘাতের কবল থেকে লক্ষ লক্ষ লোকের জীবন রক্ষা করছে। এছাড়া জাতিসংঘ আন্তর্জাতিক ও মানবাধিকার আইন প্রতিষ্ঠা, শরণার্থী সমস্যার সমাধান, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, নারীর অধিকার রক্ষা, শ্রমিক অধিকার সংরক্ষণ, মাদক দ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধসহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রের চেয়ে জাতিসংঘ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করার জন্য ৫টি অর্থনৈতিক কমিশন গঠন করে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়া ইত্যাদি অঞ্চলের দেশগুলোতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। আবার সামাজিক সাংস্কৃতিক অগ্রগতির জন্য UNDP, UNESCO, UNICEF এর মাধ্যমে বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজে ব্যাপক সহায়তা প্রদান করছে। উদ্দীপকে পিরোজপুর উপজেলার চেয়ারম্যান নিজ এলাকার সকল ধর্মের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বেশকিছু কর্মকাণ্ড পরিচালনা করেছেন। বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। যা প্রকৃতপক্ষে জাতিসংঘের উন্নয়নমূলক কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চেয়ারম্যানের কর্মকাণ্ড জাতিসংঘের কোন ধরনের কার্যকলাপের সা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর