উইলসন যে প্রতিষ্ঠানের প্রতিনিধি সে সংস্থার নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো।
উত্তর: উইলসন জাতিসংঘের প্রতিনিধি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলি নিম্নরূপ- জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এ পরিষদের। শুরুতে ৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী সদস্য সাকুল্যে ১১টি সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল। ১৯৬৫ সাল থেকে ১০টি অস্থায়ী সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হয় ১৫। এই ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯টি সদস্যের ঐক্যমতের ভিত্তিতে এ পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে স্থায়ী ৫টি সদস্যরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন যেকোনো একটি দেশ ভেটো প্রয়োগ করলে কোনো প্রস্তাব গ্রহণ করা যায় না। অস্থায়ী সদস্যদেশ ২ বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয় । উদ্দীপকে একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে উইলসন বাংলাদেশ সফর করেন। যার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১ এবং বর্তমান সদস্য ১৯৩টি। অতএব বলা যায়, উইলসন জাতিসংঘের প্রতিনিধি ছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উইলসন যে প্রতিষ্ঠানের প্রতিনিধি সে সংস্থার নিরাপত্তা পরিষদের গঠন ও …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর