উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের কথা বলা হয়েছে? উক্ত সংস্থা গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের কথা বলা হয়েছে। এই সংস্থা গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ ও ধ্বংসের হাত থেকে বিশ্বকে রক্ষা করা। জাতিসংঘ সনদের ১নং ধারায় এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে: প্রথমত, আন্তর্জাতিক যুদ্ধ, বিরোধ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা জাতিসংঘের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয়ত, প্রত্যেক রাষ্ট্রের সমতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করা। তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী সমস্ত মানবগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের জন্য সমবেত প্রচেষ্টা গ্রহণ করা। চতুর্থত, এসব সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশের কার্যকলাপের মধ্যে সামঞ্জস্য বিধান করা। উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক সংঘটি গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিহার করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। জাতিসংঘের উদ্দেশ্যও ছিল তাই। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতায় উদ্বিগ্ন হয়ে বিশ্ব নেতৃবৃন্দ গঠন করেছিলেন সম্মিলিত জাতিপুঞ্জ । কিন্তু কয়েক দশক পরই বিশ্ব আবার ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা নতুন প্রত্যয় নিয়ে শান্তিরক্ষার প্রত্যাশায় গড়ে তোলেন জাতিসংঘ। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে পাঠ্যবইয়ের জাতিসংঘের কথাই বলা হয়েছে যার প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ পরিহার তথা মানবজাতির উন্নয়ন, স্থায়ী পদও রয়েছে। উদ্দীপকের এ বর্ণনা মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনা জাতিসংঘের অঙ্গসংগঠন নিরাপত্তা পরিষদকে বোঝাচ্ছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের কথা বলা হয়েছে? উক্ত সংস্থা …
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর