“সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।”— তোমার মতামত দাও ।
উত্তর: সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তথা জাতিসংঘ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতিসংঘের অন্যতম একটি অঙ্গ হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনা করে। যা জাতিসংঘের অন্যতম সীমাবদ্ধতা। তারপরও বলা যায়, জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বহু হতাশা ও ব্যর্থতা সত্ত্বেও এ সংস্থাটি ক্ষুধা, দারিদ্র্য, নির্যাতন ও দুর্ভাগ্যের হাত থেকে মুক্তির জন্য মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিরাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে পারমাণবিক যুদ্ধের হুমকি ও বিরামহীন আঞ্চলিক সংঘাতের মধ্যে শান্তিরক্ষা করা সংস্থার একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কার্যক্রম সবচেয়ে প্রশংসনীয় ভূমিকা নিয়ে আবির্ভূত হয়েছে। জাতিসংঘ শুধু শান্তিরক্ষা ও সংঘাত নিরসনেই কাজ করছে না, এর অঙ্গ সংগঠনগুলো বিশ্বের মানুষের সেবার জন্য বিশেষ কার্যক্রমে নিয়োজিত রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশু ও নারীর অধিকার নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার রক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্য ও শিক্ষাখাতের উন্নয়ন, পরিবার পরিকল্পনা, আণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার ইত্যাদি। তাই বলা যায়, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জাতিসংঘ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। ব্যর্থতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হতে না দেওয়া প্রতিষ্ঠানটির একটি অন্যতম সফলতা, তা নিঃসন্দেহেই বলা যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
“সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর