শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে তোমার পাঠ্যবইয়ের আলোকে তার অঙ্গ সংগঠন সম্পর্কে আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে জাতিসংঘের (United Nations) কথা বলা হয়েছে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বিশ শতকের মধ্যভাগে অর্থাৎ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের জন্ম হয়। জাতিসংঘ ৬টি অঙ্গ সংগঠনের সমন্বয়ে গঠিত। এ অঙ্গ সংগঠনগুলো হলো: ১. সাধারণ পরিষদ (General Assembly) ২. নিরাপত্তা পরিষদ (Security Council) ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council) ৪. অছি পরিষদ (Trusteeship Council) ৫. আন্তর্জাতিক আদালত (International Court of Justice) এবং ৬. সচিবালয় (Secretariat)। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র অর্থাৎ ১৯৩টি রাষ্ট্র সাধারণ পরিষদের অন্তর্ভুক্ত। জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের ৫ জন করে প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। কিন্তু ভোটের ক্ষেত্রে প্রত্যেক রাষ্ট্র ১টি করে ভোট প্রদান করতে পারে। প্রতি বছর একবার সাধারণ পরিষদের অধিবেশন আহৃত হয়। জাতিসংঘের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিষদ হলো নিরাপত্তা পরিষদ। এ পরিষদ ১০টি অস্থায়ী ও ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। স্থায়ী ৫টি সদস্য রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। বিশ্বের সর্বত্র মানবজাতির জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সংক্রান্ত এবং মানব অধিকারসমূহ কার্যকর করার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে বিশেষ বিবদমান রাষ্ট্র বা অঞ্চলসমূহের প্রশাসনিক বিন্যাস, শান্তি-শৃঙ্খলা রক্ষা অছি পরিষদের দায়িত্ব। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যবর্গ ও সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্যদের নিয়ে আছি পরিষদ গঠিত হয়। জাতিসংঘের প্রধান বিচারালয় হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। মোট ১৫ জন বিচারপতি নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠিত। আর জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য একটি সচিবালয় বা জাতিসংঘ দপ্তর আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে তোমার পাঠ্যবইয়ের আলোক…

উদ্দীপক

মানব সভ্যতার শুরু থেকেই শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক সংস্থা গঠনের চিন্তাভাবনা করে চলেছে মানুষ। মাত্র দুই দশক সময়ের ব্যবধানে দু'টি মানবসভ্যতা বিধ্বংসী যুদ্ধ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করেছিল। ফলে বিশ শতকের মধ্যভাগে একটি বৃহৎ আন্তর্জাতিক সংস্থার জন্ম হয়।

Dhaka · 2017

উত্তর

বুজভেন্ট (Franklin Delano Roosevelt) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

উত্তর

ভেটো (Veto) হচ্ছে একপক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা আইনের ওপর স্থগিতাদেশ প্রদান করা। ভেটো শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এর অর্থ 'আমি মানি না'। অবশ্যম্ভাবী শব্দ হিসেবে ভেটো শব্দটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপকভাবে পরিচিত ও এটি বৈশ্বিকভাবে বিরাট প্রভাব বিস্তার করে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স- এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা প্রত্যেকেই ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যে কোনো একটি দেশ নিরাপত্তা পরিষদে গৃহীত যে কোনো ধরণের সিদ্ধান্ত গ্রহণ ও আইন প্রণয়ন অনুমোদনে বাধা প্রদান করতে পারে।

উত্তর

উদ্দীপকে জাতিসংঘের (United Nations) কথা বলা হয়েছে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বিশ শতকের মধ্যভাগে অর্থাৎ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের জন্ম হয়। জাতিসংঘ ৬টি অঙ্গ সংগঠনের সমন্বয়ে গঠিত। এ অঙ্গ সংগঠনগুলো হলো: ১. সাধারণ পরিষদ (General Assembly) ২. নিরাপত্তা পরিষদ (Security Council) ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council) ৪. অছি পরিষদ (Trusteeship Council) ৫. আন্তর্জাতিক আদালত (International Court of Justice) এবং ৬. সচিবালয় (Secretariat)। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র অর্থাৎ ১৯৩টি রাষ্ট্র সাধারণ পরিষদের অন্তর্ভুক্ত। জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের ৫ জন করে প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। কিন্তু ভোটের ক্ষেত্রে প্রত্যেক রাষ্ট্র ১টি করে ভোট প্রদান করতে পারে। প্রতি বছর একবার সাধারণ পরিষদের অধিবেশন আহৃত হয়। জাতিসংঘের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিষদ হলো নিরাপত্তা পরিষদ। এ পরিষদ ১০টি অস্থায়ী ও ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। স্থায়ী ৫টি সদস্য রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। বিশ্বের সর্বত্র মানবজাতির জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সংক্রান্ত এবং মানব অধিকারসমূহ কার্যকর করার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে বিশেষ বিবদমান রাষ্ট্র বা অঞ্চলসমূহের প্রশাসনিক বিন্যাস, শান্তি-শৃঙ্খলা রক্ষা অছি পরিষদের দায়িত্ব। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যবর্গ ও সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্যদের নিয়ে আছি পরিষদ গঠিত হয়। জাতিসংঘের প্রধান বিচারালয় হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। মোট ১৫ জন বিচারপতি নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠিত। আর জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য একটি সচিবালয় বা জাতিসংঘ দপ্তর আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত।

উত্তর

বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উত্ত বৃহৎ সংস্থা অর্থাৎ জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন চলেছে। যে সকল মহান আদর্শকে সামনে রেখে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল তার সবটা না হলেও বেশির ভাগ ক্ষেত্রেই জাতিসংঘের ভূমিকা ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে আসা এ সংগঠনটি দীর্ঘ সাত দশক ধরে নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা পাড়ি দিয়ে এখনও যে সার্থকভাবে টিকে আছে এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে তা এর সাফল্যেরই পরিচয় বহন করে। বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে জাতিসংঘের সার্থক হস্তক্ষেপের ফলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত হয়। আর এটাই জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা। শান্তিরক্ষা মিশনের মাধ্যমে জাতিসংঘ বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে ১৯৪৮ সালের আরব-ইসরাইল বিরোধ মীমাংসা, ১৯৫০ সালের কোরীয় সংকট দূরীকরণ, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধ বিরতি, ভিয়েতনাম যুদ্ধের অবসান, লেবানন সংকট সমাধান এসব ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অবদান লক্ষণীয়। এছাড়া জাতিসংঘ মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, শরণার্থী সমস্যার সমাধান কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, নারীর অধিকার রক্ষা, শ্রমিক অধিকার সংরক্ষণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধ, পরমাণু অস্ত্রবিস্তার রোধসহ এমন অনেক ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।