উদ্দীপকের উল্লিখিত বর্ণনা তোমার পাঠ্যবইয়ের কোন অঙ্গসংগঠনকে বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত বর্ণনা আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বোঝায় জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এ পরিষদের। শুরুতে ৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী সদস্য সাকুল্যে ১১টি সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল। ১৯৬৫ সাল থেকে ১০টি অস্থায়ী সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হয় ১৫। এই ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯টি সদস্যের ঐক্যমতের ভিত্তিতে এ পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে স্থায়ী ৫টি সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন যেকোনো একটি দেশ ভেটো প্রয়োগ করলে কোনো প্রস্তাব গ্রহণ করা যায় না। অস্থায়ী সদস্যদেশ ২ বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। উদ্দীপকের ঘটনাও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রের প্রভাব প্রতিপত্তির চিত্র প্রতিফলিত হয়েছে। কারণ গ্রামের চারজন মোড়ল শান্তি কমিটির সদস্য হওয়ায় তারা গ্রামের সকল সালিশ মীমাংসায় একক ক্ষমতা প্রয়োগ করেছে। তারা কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করলে সালিশ-মীমাংসা স্থগিত হয়ে পড়ে। সুতরাং দেখা যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রে ভেটো প্রদান প্র ক্ষমতাই উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বর্ণনা তোমার পাঠ্যবইয়ের কোন অঙ্গসংগঠনকে বোঝায়? ব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর