উত্ত প্রতিষ্ঠানের কর্মকান্ড কমবেশি সফল হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত প্রতিষ্ঠানের তথা জাতিসংঘের কর্মকাণ্ড কমবেশি সফল হয়েছে অর্থাৎ অনেকাংশই সফল হয়েছে। যে সকল মহান আদর্শকে সামনে রেখে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল, তার সবটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই জাতিসংঘের ভূমিকা ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা এ সংগঠনটি দীর্ঘ সাত দশক ধরে নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা পাড়ি দিয়ে এখনও যে সার্থকভাবে টিকে আছে এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে, তা এর সাফল্যেরই পরিচয় বহন করে। এ সময়ের মধ্যে বিশ্ব একাধিকবার তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু জাতিসংঘের সার্থক হস্তক্ষেপের ফলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত হয়। আর এটাই জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বে শান্তি ও শৃঙ্খল্য স্থাপনে ১৯৪৮ সাল থেকে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে ১৯৪৮ সালের আরব-ইসরাইল বিরোধ মীমাংসা, ১৯৫০ সালের কোরীয় সংকট দূরীকরণ, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধ বিরতি, ভিয়েতনাম যুদ্ধের অবসান, লেবানন সংকট সমাধান এসব ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অবদান লক্ষণীয়। এছাড়া জাতিসংঘ মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, শরণার্থী সমস্যার সমাধান কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, নারীর অধিকার রক্ষা, শ্রমিক অধিকার সংরক্ষণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধ, পরমাণু অস্ত্র বিস্তার রোধসহ প্রভৃতি কাজে জাতিসংঘ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই দুই পরাশক্তি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপ এবং নিরাপত্তা পরিষদের ভেটো 'Veto [গণিত] ক্ষমতার কারণে জাতিসংঘ প্রায়ই তার নিরপেক্ষতা হারিয়েছে। তথাপি জন্মের পর। থেকে জাতিসংঘ বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাত সমাধানে তৃতীয় পক্ষ হিসেবে অনেক ক্ষেত্রই সফল হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উত্ত প্রতিষ্ঠানের কর্মকান্ড কমবেশি সফল হয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর