উদ্দীপকের ঘটনার সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্মকান্ডের মিল পাওয়া যায়।
১৯৪৫ সালে ২৪ শে অক্টোবর জাতিসংঘের যাত্রা শুরু হয় ৫১ টি রাষ্ট্র নিয়ে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩ টি। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। এরপর পর্যবেক্ষক রাষ্ট্র ২টি। এর প্রধান অঙ্গসংস্থাগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,সচিবালয় অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত।
নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫ টি। এর মধ্যে দশটি অস্থায়ী এবং পাঁচটি স্থায়ী। বাংলাদেশ মোট দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করেছে। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হল আমেরিকা,ব্রিটেন ফ্রান্স,রাশিয়া,চীন। জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাজ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষা অপারেশন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশন মাধ্যমে সামরিক অভিযানের ক্ষমতা আছে। এটি জাতিসংঘের এমন একটি অঙ্গ, যেটি থেকে জারি করা রেজুলেশন সদস্য দেশগুলোর জন্য মানা বাধ্যতামূলক।