'?' চিহ্নিত সংস্থাটি হলো জাতিসংঘ। আর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এর ভূমিকা ব্যাখ্যা করা হলোঃ
১৯৪৫ সাথে যাত্রা শুরু করে জাতিসংঘ। লক্ষ্য ছিলো বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীতে সম্পদের ব্যাপক ধ্বংস ঘটেছে। খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য খাতে বিপর্যয় ঘটেছে, জাতিসংঘ প্রতিষ্ঠার পর এসব ক্ষেত্রে নানা ধরনের সহযোগিতা প্রদানের জন্য বেশ কিছু সংস্থা গড়ে উঠেছে। যেমনঃ খাদ্য ও কৃষি সংস্থা। এ সংস্থার প্রণোদনায় পৃথিবীব্যাপী খাদ্যোৎপাদন; কৃষিজ পণ্যের উৎপাদনে গবেষণাসহ নানা ধরণের কাজ হচ্ছে। এছাড়াও রয়েছে অর্থ তহবিল, শ্রম সংস্থা (ILO), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), World Bank ইত্যাদি।
জাতীয় মুক্তি সংগ্রামরত দেশের স্বাধীনতা ত্বরান্বিত করতেও জাতিসংঘের ভূমিকা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। আফগানিস্তান সমস্যা সমাধানে জাতিসংঘের ভূমিকা অপরিসীম। এছাড়াও বার্লিন অবরোধ, ইন্দোনেশীয় সংকট, আরব-ইসরায়েল সমস্যা, ফকল্যান্ড যুদ্ধ - এসব সংকটে জাতিসংঘের ভূমিকা অনস্বীকার্য।