ইয়াল্টা সম্মেলন কী?
উত্তর: যুদ্ধোত্তর পৃথিবীর রূপরেখা প্রণয়ন এবং নতুন বিশ্বব্যবস্থার পরিকল্পনাকল্পে বিগ থ্রি নেতৃবৃন্দ ইউক্রেন-এর ক্রিমিয়ার ইয়াল্টায় এক সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে জাতিসংঘবিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন- প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দায়িত্ব থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য থাকবে এবং তাদের অনুমোদন ছাড়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যাকে বলা হয় ভেটো শক্তি (Veto power)। 'ভেটো' শব্দের অর্থ আমি মানি না। এ সম্মেলনে এটিও স্থির হয় যে, বিশ্বশান্তি রক্ষা, যুদ্ধ বন্ধ ইত্যাদি প্রশ্নে ভেটো ক্ষমতা ব্যবহার করা যাবে। এ সম্মেলনে আরও স্থির হয়, ১৯৪৫ সালের ২৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘের নির্বাহী সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে জাতিসংঘ সনদ (UN Charter) প্রণীত হবে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ইয়াল্টা সম্মেলন কী?
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর