শেয়ারFacebookWhatsApp

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তর: জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

উদ্দীপক

জয়পুর গ্রামে চারজন মোড়ল বাস করে। গ্রামের সালিশ বৈঠকে গ্রামের মাতব্বররা তাদের স্বার্থরক্ষায় তৎপর থাকে। গ্রামের শান্তি কমিটিতে তাদের স্থায়ী পদ রয়েছে। তাই বিচারে কোনো এক পক্ষ দ্বিমত পোষণ করলে সালিশ-মীমাংসা হয় না। এজন্য গ্রামের অনেকেই তথাকথিত শান্তি কমিটির বিরোধিতা ও সমালোচনা করে।

Dhaka · 2025

উত্তর

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।

উত্তর

ভেটো (Veto) একটি ল্যাটিন শব্দ, যার অর্থ আমি এটি মানি না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের এ ভেটো (Veto) ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ করার পূর্বে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ও চীনের সম্মতির প্রয়োজন হয়। যদি কোনো রাষ্ট্র কোনো বিষয়ের সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্যে না আসতে পারে তখন ওই রাষ্ট্র এ ভেটো (Veto) ক্ষমতা প্রয়োগ করে।

উত্তর

উদ্দীপকের বর্ণিত ঘটনায় আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে। জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এ পরিষদের। শুরুতে ৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী সদস্য সাকুল্যে ১১টি সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল। ১৯৬৫ সাল থেকে ১০টি অস্থায়ী সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হয় ১৫। এই ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯টি সদস্যের ঐকমত্যের ভিত্তিতে এ পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে স্থায়ী ৫টি সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন যেকোনো একটি দেশ ভেটো প্রয়োগ করলে কোনো প্রস্তাব গ্রহণ করা যায় না। অস্থায়ী সদস্যদেশ ২ বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। উদ্দীপকের ঘটনাতেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রভাব-প্রতিপত্তির চিত্র প্রতিফলিত হয়েছে। কারণ গ্রামের চারজন মোড়ল শান্তি কমিটির সদস্য হওয়ায় তারা গ্রামের সকল সালিশ-মীমাংসায় একক ক্ষমতা প্রয়োগ করেছে। তারা কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করলে সালিশ-মীমাংসা স্থগিত হয়ে পড়ে। সুতরাং দেখা যাচ্ছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রে ভেটো প্রদান ক্ষমতাই উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে। নিচে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো-১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্রের সদস্য হওয়ার মধ্য দিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছে। তবে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বে ৫টি রাষ্ট্র বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। এগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ও চীন। এ ৫টি দেশ জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এর ফলে জাতিসংঘের যেকোনো কার্যক্রমে এ রাষ্ট্রসমূহ প্রভাব বিস্তার করে। এ রাষ্ট্রগুলোর একটি বিশেষ ক্ষমতা রয়েছে আর তা হলো 'ভেটো' (Veto) ক্ষমতা। ভেটো একটি ল্যাটিন শব্দ। যার অর্থ হলো 'আমি ইহা মানি না'। এ ক্ষমতা বলে বৃহৎ শক্তিগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তসমূহ নিজস্ব স্বার্থের পরিপন্থি হওয়ার সম্ভাবনা থাকলে তা ভেটো দিয়ে বাতিল করে দেয়। যেমন- ১৯৪৯ সালে চীনে কমিউনিস্ট বিপ্লব ঘটলে চীনকে নিরাপত্তা পরিষদের সদস্যপদ প্রদানের পক্ষে রাশিয়ার প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর ফলে নাকচ হয়ে যায়। আবার, ১৯৫০ সালে রাশিয়া হাঙ্গেরিতে আগ্রাসন চালালে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তি নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলে রাশিয়ার ভেটোর কারণে তাও বাতিল হয়ে যায়। ১৯৫৬ সালে সুয়েজ সংকট সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের ৬টি প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়। এ ভেটো ক্ষমতার অপপ্রয়োগের কারণে জাতিসংঘ বহু আন্তর্জাতিক সংকটের ন্যায়সংগত সমাধান করতে ব্যর্থ হয়। যেমন-১৯৬৫ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রে মার্কিন হামলা, ১৯৬৮ সালে সাইপ্রাস সমস্যা, মধ্যপ্রাচ্যে বারবার ইসরায়েলের আগ্রাসন, ভিয়েতনামে মার্কিন হামলা, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ ইত্যাদি বিষয়ে জাতিসংঘ বৃহৎ শক্তির হস্তক্ষেপের ফলে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে ভেটো ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও কাঠামোগত সীমাবদ্ধতা।
HSCHistory 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।