বিভিন্ন নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠন তথা নিরাপত্তা পরিষদ কাজ করে থাকে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গঠিত জাতিসংঘ মূলত কয়েকটি অঙ্গ সংগঠনের সম্মিলিত রূপ। এগুলোর মধ্যে নির্বাহী ক্ষমতার অধিকারী হলো নিরাপত্তা পরিষদ। বিশ্বশান্তি রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এই পরিষদের। কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা পরিষদকে তাই জাতিসংঘের মেরুদণ্ড বা হূৎপিণ্ড বলা হয়। নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমেই জাতিসংঘ নিজেকে অত্যাধিক ক্ষমতাসম্পূর্ণ সম্পন্ন সংস্থায় পরিণত করেছে; যেমন- ক. শান্তিভঙ্গ, ভীতি প্রদর্শন এবং আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা, খ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, গ. আঞ্চলিক বন্দোবস্তুবিষয়ক ক্ষমতা, ঘ. অছি বিষয়ক ক্ষমতা, ঙ. নতুন সদস্য গ্রহণ বিষয়ক ক্ষমতা, চ, সদস্য বহিষ্কার বিষয়ক ক্ষমতা, ছ, নির্বাচনমূলক ক্ষমতা, জ, মিলিটারি স্টাফ কমিটি গঠন ।
এছাড়াও নিরাপত্তা পরিষদের সদস্যগণ ভেটো ক্ষমতার অধিকারী। জাতিসংঘ পরিচালনার সবচেয়ে বেশি অর্থও দিয়ে থাকে এ রাষ্ট্রগুলো। এভাবে নিজেদের বিভিন্ন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।