ফ্যাটম্যান কী? বুঝিয়ে লিখো ।
উত্তর: ফ্যাটম্যান একটি আণবিক বোমার সাংকেতিক নাম, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে ব্যবহার করে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্র বিমান থেকে ফ্যাটম্যান নামের আণবিক বোমাটি নিক্ষেপ করে। বিশ্বে অকল্পনীয় ধ্বংসক্ষমতার আণবিক বোমার সেটাই ছিল প্রথম ব্যবহার। বোমাটির আঘাতে নাগাসাকির প্রায় ৩৯ হাজার মানুষ তাৎক্ষণিকভাবেই নিহত হয়। বিস্ফোরণে আহত ও অগ্নিদগ্ধ হাজারো লোক পরে মারা যায়। এ ছাড়া ভয়াবহ তেজস্ক্রিয়তার প্রভাবে বহুদিন ধরে শত শত লোক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। জন্ম নেয় বহু বিকলাঙ্গ শিশু।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ফ্যাটম্যান কী? বুঝিয়ে লিখো ।
উত্তর