শেয়ারFacebookWhatsApp

আটলান্টিক চার্টার বলতে কী বোঝ?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টল চার্চিল ১৯৪১ সালের ১৪ আগস্ট কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে আটলান্টিক মহাসাগরের বুকে 'এইচএমএস প্রিন্স অব ওয়েলস' নামে একটি যুদ্ধজাহাজে বসে যে চুক্তি স্বাক্ষর করেন তাই আটলান্টিক চার্টার নামে পরিচিত। আটলান্টিক চার্টারের আট দফার প্রধান ৩টি ধারা হলো— ক. সনদে যোগদানকারী সব দেশ সমান মর্যাদা ও সার্বভৌমত্বের অধিকারী হবে; খ, শান্তিপূর্ণ উপায়ে সব ধরনের বিবাদের নিষ্পত্তি হবে; গ. প্রতিটি দেশের জনগণ তাদের ইচ্ছামতো শাসনতন্ত্র গঠনের অধিকার পাবে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

আটলান্টিক চার্টার বলতে কী বোঝ?

উদ্দীপক

পৃথিবীর সৃষ্টি থেকে ভয়াবহ সব যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের ভয়াবহতা থেকে মানব জাতিকে রক্ষার জন্য সর্বশেষ এক আন্তর্জাতিক সংগঠন তৈরি অপরিহার্য হয়ে পড়ে। ফলে বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বশান্তি স্থাপনের জন্য একত্রে মিলিত হয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে, যা এখনও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।

উত্তর

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টল চার্চিল ১৯৪১ সালের ১৪ আগস্ট কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে আটলান্টিক মহাসাগরের বুকে 'এইচএমএস প্রিন্স অব ওয়েলস' নামে একটি যুদ্ধজাহাজে বসে যে চুক্তি স্বাক্ষর করেন তাই আটলান্টিক চার্টার নামে পরিচিত। আটলান্টিক চার্টারের আট দফার প্রধান ৩টি ধারা হলো— ক. সনদে যোগদানকারী সব দেশ সমান মর্যাদা ও সার্বভৌমত্বের অধিকারী হবে; খ, শান্তিপূর্ণ উপায়ে সব ধরনের বিবাদের নিষ্পত্তি হবে; গ. প্রতিটি দেশের জনগণ তাদের ইচ্ছামতো শাসনতন্ত্র গঠনের অধিকার পাবে।

উত্তর

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের কথা বলা হয়েছে। এই সংস্থা গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ ও ধ্বংসের হাত থেকে বিশ্বকে রক্ষা করা। জাতিসংঘ সনদের ১নং ধারায় এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে: প্রথমত, আন্তর্জাতিক যুদ্ধ, বিরোধ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা জাতিসংঘের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয়ত, প্রত্যেক রাষ্ট্রের সমতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করা। তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী সমস্ত মানবগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের জন্য সমবেত প্রচেষ্টা গ্রহণ করা। চতুর্থত, এসব সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশের কার্যকলাপের মধ্যে সামঞ্জস্য বিধান করা। উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক সংঘটি গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিহার করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। জাতিসংঘের উদ্দেশ্যও ছিল তাই । প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতায় উদ্বিগ্ন হয়ে বিশ্ব নেতৃবৃন্দ গঠন করেছিলেন সম্মিলিত জাতিপুঞ্জ । কিন্তু কয়েক দশক পরই বিশ্ব আবার ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা নতুন প্রত্যয় নিয়ে শান্তিরক্ষার প্রত্যাশায় গড়ে তোলেন জাতিসংঘ। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে পাঠ্যবইয়ের জাতিসংঘের কথাই বলা হয়েছে যার প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ পরিহার তথা মানবজাতির উন্নয়ন

উত্তর

বিশ্বশান্তি রক্ষায় উক্ত সংস্থাটি অর্থাৎ জাতিসংঘ প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার ভয়াবহতা দেখে আতঙ্কিত বিশ্ব নেতৃবৃন্দ শান্তি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। এর উদ্দেশ্যগুলো ছিল- আন্তর্জাতিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা, আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা। প্রতিষ্ঠার পর থেকেই বৃহত্তম আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বশান্তি রক্ষায় কাজ করে আসছে। বিশ্বের কোথাও যুদ্ধ, সামরিক সংঘাত বা উত্তেজনার সৃষ্টি হলে জাতিসংঘ তা বন্ধ করার উদ্যোগ নেয়। কখনও কখনও যুদ্ধ বন্ধের লক্ষ্যে বা যুদ্ধের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনীকেও সংঘাতপূর্ণ এলাকায় পাঠায় । এছাড়াও বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করা, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ দূষণজনিত সমস্যা মোকাবিলা, জনসংখ্যা বিস্ফোরণ রোধ, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাতিসংঘ আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনের মাধ্যমে পরোক্ষভাবেও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে। পরিশেষে বলা যায়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় । তবে বৃহৎ শক্তিগুলোর প্রাধান্যসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
HSCHistory 2nd Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।