বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ শান্তিরক্ষীর ভূমিকা অপরিসীম। জাতিসংঘের শান্তি রক্ষা মিশন শুরু হয় ১৯৫৬ সালে সুয়েজ খাল সংকট এর প্রেক্ষিতে। বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা মিশন ছিল ইরান- ইরাক যুদ্ধ। এ মিশনটির নাম ছিল United Nations Iran Iraq Military Observer Group. এরপর থেকে প্রায় সবকয়টি মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের আমন্ত্রণ লাভ ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। এ পর্যন্ত বাংলাদেশ ৩১টি মিশনে অংশগ্রহণ করেছে। ১৯টি শেষ হয়েছে এবং ১২টি চলছে। বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের আচরণ ও কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে সিয়েরা লিয়ন বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে। শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে এ মিশনসমূহে বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু শান্তি প্রতিষ্ঠা করেছে তাই নয়, অনেক ক্ষেত্রে মৃত্যুকে বরণ করে অমরত্ব লাভ করেছেন। তারা তাদের জীবন দিয়ে মিশন সফল করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন । তাই বলা যায়, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ শান্তিরক্ষীর ভূমিকা অপরিসীম।