জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? ব্যাখ্যা করো
উত্তর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। জাতিসংঘের সকল কার্য সম্পাদনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য দেশ নিয়ে এ পরিষদ গঠিত হয়। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এদের ভেটো ক্ষমতা রয়েছে। এছাড়া নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দেশ প্রতি দুই বছর পর পর সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? ব্যাখ্যা করো
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর