নেপোলিয়ন কোড বলতে কী বোঝ?
উত্তর: কোড নেপোলিয়ন বলতে নেপোলিয়নের উদ্যোগে গঠিত আইনজ্ঞ কমিটির রচিত আইনবিধিকে বোঝায়। নেপোলিয়ন বোনাপার্টের শাসনামলের আগে ফ্রান্সে তেমন কোনো বিধিবদ্ধ আইন ছিল না। তিনি অত্যন্ত দুরূহ ও বড় মাপের এই কাজটি সম্পন্ন করেন। বিপ্লবের অন্যতম আদর্শ সামাজিক সাম্যের প্রতি দৃষ্টি রেখে আধুনিক ফরাসি সমাজ গঠনের লক্ষ্যে আইন প্রণয়ন করা অপরিহার্য হয়ে পড়ে। এ অবস্থায় নেপোলিয়ন দেশের বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন তাই পরবর্তী সময়ে 'কোড অব নেপোলিয়ন' বা আইনবিধি নামে পরিচিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
নেপোলিয়ন কোড বলতে কী বোঝ?
উত্তর