উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন কর্মকর্তার মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাজের সাথে আমার পাঠ্যবইয়ে আলোচিত জাতিসংঘ সচিবের কর্মকাণ্ডের মিল আছে।জাতিসংঘের কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে এর সচিবালয়। আর মহাসচিব হলেন জাতিসংঘ সচিবালয়ের প্রধান কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত সচিবালয় থেকে মহাসচিব প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। মহাসচিব ও অন্যান্য কর্মীর সমন্বয়ে সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। তবে নিরাপত্তা পরিষদের কোনো একজন সদস্যও কারো নামের ব্যাপারে 'ভেটো' দিলে সাদারণ পরিষদের কাছে তার নাম প্রস্তাব করা যায় না।উদ্দীপকেও দেখা যায়, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব সাহেব। তার পরিষদের সদস্যরা দুই ভাগে বিভক্ত। উভয়পক্ষ নিজেদের স্বার্থ রক্ষায় তৎপর থাকে। বিচারকার্যে কোনো পক্ষ দ্বিমত পোষণ করলে সালিশ-মীমাংসা হয় না। ফলে চেয়ারম্যানের ক্ষমতা সীমিত হয়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যান সাহেবের কাজের সাথে জাতিসংঘের মহাসচিবের কাজের মিল আছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন কর্মকর…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর