উদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে, তোমার পাঠ্যবইয়ের আলোকে তার অঙ্গসংগঠনগুলো সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়গুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, এখানে জাতিসংঘের চিত্র ফুটে উঠেছে। জাতিসংঘের ছয়টি সংস্থা রয়েছে। এ ছয়টি সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলি পালন করে থাকে। নিচে তা তুলে ধরা হলো-১. সাধারণ পরিষদ: সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি শাখা। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এ পরিষদের সদস্য। এ পরিষদের সুপারিশক্রমে যেকোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদ কার্যকর করতে পারে।২. নিরাপত্তা পরিষদ: এটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত। এর মোট সদস্যসংখ্যা ১৫টি। তন্মধ্যে ভেটো প্রদানের ক্ষমতাপ্রাপ্ত দেশ হলো ৫টি।৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ: সাধারণ পরিষদের মধ্য হতে ৫৪ জন সদস্য নিয়ে এ পরিষদ গঠিত। বছরে অন্তত ৩ বার এর অধিবেশন বসে।৪. অছি পরিষদ সাধারণ পরিষদের সদস্যদের মধ্য হতে সদস্য নিয়ে ৩ বছরের জন্য অছি পরিষদ গঠিত হয়। এ পরিষদ পরাধীন দেশগুলোর অভিভাবক হিসেবে কাজ করে।৫. আন্তর্জাতিক আদালত দুটি রাষ্ট্রের মধ্যে বিবদমান সমস্যা সমাধানের নিমিত্তে এ শাখাটি কাজ করে।৬. সেক্রেটারিয়েট: এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মূলত এর দক্ষতা ও কার্য প্রচেষ্টার ওপর নির্ভরশীল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে, তোমার পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর