শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের বর্ণিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের রুশ বিপ্লব তথা বলশেভিক বিপ্লবের মিল পাওয়া যায়। ১৯১৭ সালে রাশিয়ায় কৃষক, শ্রমিক ও সৈনিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্র ক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বলশেভিক পার্টির নেতৃত্বে এ বিপ্লব সংঘটিত হয় বলে একে বলশেভিক বিপ্লবও বলা হয়। বিপ্লবের পূর্বে জারতন্ত্রের কুশাসনে রাশিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করত অভিজাত সম্প্রদায়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণেই রাশিয়ায় রুশ বিপ্লবের মতো এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, আমেরিকার একটি অঞ্চলে ধনী গরীবের বৈষম্য চরম আকার ধারণ করে। তখন শ্রমিক শ্রেণির নেতৃত্বে এক আন্দোলনের সূত্রপাত হয়। উক্ত আন্দোলনে জয়লাভ করে আন্দোলনকারীরা একজন নেতার প্রচেষ্টায় সেখানে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। উদ্দীপকের এই বক্তব্যের সাথে উপরের আলোচিত- বলশেবিক বিপ্লবের মিল পাওয়া যায় ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া য…

উদ্দীপক

আমেরিকার একটি অঞ্চলে ধনী-গরিবের বৈষম্য চরম আকার ধারণ করে। তখন শ্রমিক শ্রেণির নেতৃত্বে এক আন্দোলনের সূত্রপাত হয়। উক্ত আন্দোলনে জয়লাভ করে আন্দোলনকারীরা একজন নেতার প্রচেষ্টায় সেখানে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। পরবর্তীকালে বিশ্বের অনেক দেশে উক্ত নৈতার আদর্শ ছড়িয়ে পড়ে।

Rajshahi · 2022

উত্তর

ডুমা শব্দের অর্থ সংবিধান সভা বা আইনসভা। রাশিয়ার আইনসভা ডুমা নামে পরিচিত ছিল ।

উত্তর

১৯১৭ সালে ৩ এপ্রিল লেনিন রাশিয়ায় প্রত্যাবর্তন করে যে তত্ত্ব প্রদান করেন তাই বিশ্বের ইতিহাসে 'এপ্রিল থিসিস' নামে খ্যাত। এ এপ্রিল তত্ত্বের মূল বিষয় ছিল - ১. . সামরিক সরকারের সাথে অসহযোগিতা করা । ২. ক্রমাগত যুদ্ধবিরোধী প্রচার চালানো । ৩. সকল জমি রাষ্ট্রীয়করণ করা। ৪.সোভিয়েত সমূহকে ক্ষমতাসম্পন্ন করে তোলা। লেনিনের এ 'এপ্রিল তত্ত্ব' সময়ের দাবি ছিল।

উত্তর

উদ্দীপকের বর্ণিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের রুশ বিপ্লব তথা বলশেভিক বিপ্লবের মিল পাওয়া যায়। ১৯১৭ সালে রাশিয়ায় কৃষক, শ্রমিক ও সৈনিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্র ক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বলশেভিক পার্টির নেতৃত্বে এ বিপ্লব সংঘটিত হয় বলে একে বলশেভিক বিপ্লবও বলা হয়। বিপ্লবের পূর্বে জারতন্ত্রের কুশাসনে রাশিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করত অভিজাত সম্প্রদায়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণেই রাশিয়ায় রুশ বিপ্লবের মতো এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, আমেরিকার একটি অঞ্চলে ধনী গরীবের বৈষম্য চরম আকার ধারণ করে। তখন শ্রমিক শ্রেণির নেতৃত্বে এক আন্দোলনের সূত্রপাত হয়। উক্ত আন্দোলনে জয়লাভ করে আন্দোলনকারীরা একজন নেতার প্রচেষ্টায় সেখানে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। উদ্দীপকের এই বক্তব্যের সাথে উপরের আলোচিত- বলশেবিক বিপ্লবের মিল পাওয়া যায় ।

উত্তর

উল্লিখিত সমাজ ব্যবস্থার পরিবর্তনে অর্থাৎ বলশেভিক বিপ্লব সংঘটিত দেশ রাশিয়ার সমাজব্যবস্থায় পরিবর্তনে উক্ত নেতার তথা ভ্লামিদির ইলিচ লেনিনের ভূমিকা ছিল অপরিসীম। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার সমাজ ব্যবস্থায় আমুল পরিবর্তন হয়। এ বিপ্লবের ফলে রাশিয়া থেকে জারতন্ত্র উচ্ছেদ হয়। রাশিয়ায় প্রচলিত শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। রুশ বিপ্লবের উদ্দেশ্য ছিল রাশিয়ায় বিদ্যমান বৈষম্য ও শোষণমূলক সমাজ ব্যবস্থা উচ্ছেদ করা। বিপ্লবের পর নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রে ধনী ও গরিবের বৈষম্য ঘুচিয়ে আনা হয়। ফলে সমাজে পশ্চাদপদ মানুষের জীবনযাত্রার মান ক্রমে উন্নত হয়। রুশ বিপ্লবের পর দেশের সকল নাগরিকের সমান সুযোগ সুবিধার পাওয়ার অংশ হিসেবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক গণশিক্ষা কর্মসূচি চালু করা হয়। রাষ্ট্র প্রত্যেক নাগরিকের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থানের দায়িত্ব গ্রহণ করে। সর্বোপরি এ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মিত হয়, তার ওপর নির্ভর করে সে দেশের কৃষক শ্রমিক শ্রেণি সাম্যবাদী সমাজ গঠনে উৎসাহিত হয়। আর এ সব কিছুর মূলে যিনি বিশেষ অবদান রেখেছিলেন তিনি হলেন মহামতি লেনিন ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।