উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাথে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের সাদৃশ্য রয়েছে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবর্গ একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে মিলিত হন ১৯৪১ সালে। সেখানে তারা 'আটলান্টিক সনদ' ঘোষণা দেন যার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। এরপর ১৯৪২ সালে ওয়াশিংটন সম্মেলন, ১৯৪৩ সালে মস্কো সম্মেলন, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলন এবং ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সকল সম্মেলনে পর্যায়ক্রমে জাতিসংঘ গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়। উদ্দীপকে দেখা যায়, সংঘর্ষে লিপ্ত দুটি রাষ্ট্র আগ্রাসী কর্মকাণ্ড চালাতে থাকলে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিকারের জন্য প্রচেষ্টা চালায়। অবশেষে উক্ত প্রতিষ্ঠানের মধ্যস্থতায় এই সংঘর্ষের পরিসমাপ্তি ঘটে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এই সংস্থার উদ্দেশ্য প্ৰশংসনীয় । সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাথে উপরে আলোচিত জাতিসংঘের মিল আছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প্রতিষ্ঠান…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর