উক্ত দেশের তৎকালীন শাসকের শেষ পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত দেশের অর্থাৎ জার্মানির তৎকালীন শাসক তথা এডলফ হিটলারের শেষ পরিণতি সুখকর ছিল না । ১৯৪৫ সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত বাহিনী বার্লিন আক্রমণ করলে এডলফ হিটলার ভূগর্ভের নিচে বিশেষভাবে নির্মিত ব্যাংকারে আশ্রয় নেন। সাথে ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মীবৃন্দ ও ডাক্তার। ১৯৪৪ সালের ২০ জুলাই বোমা বিস্ফোরণে প্রাণনাশের চেষ্টার পর থেকে তার হাত দুটি কাঁপত এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতেন। রাশিয়ার সৈন্য বার্লিনে প্রবেশের কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়েন । হিটলার বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে গেছে । তাই তিনি রাজনৈতিক দলিল প্রস্তুত করতে থাকেন। হিটলার নাৎসিদলকে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দিয়ে যান। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বিশ্ববিখ্যাত নেতা হিটলার জার্মানির অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। তাঁর মৃতদেহ ব্যাংকারের বাইরে চ্যানন্সেলারির উদ্যানে সম্পূর্ণভাবে দাহ করা হয়। এর মধ্যে দিয়ে এডলফ হিটলারের বৈচিত্র্যময় জীবনের পরিসমাপ্তি ঘটে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত দেশের তৎকালীন শাসকের শেষ পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর