পিটার সাহেবের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: পিটার সাহেবের সাথে আমার পাঠ্যবইয়ের এডলফ হিটারের মিল পাওয়া যায় । আলোচ্য উদ্দীপকে দেখা যায়, পিটার সাহেব ক্ষমতা দখল করে মানুষের বাকস্বাধীনতা খর্ব করেন। সকল রাজনৈতিক দল, সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করেন। পিটারের এ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ নেতা জার্মানির নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার তার 'নাৎসি' দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সকল ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয় হয়। ব্যক্তিস্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সচেতনভাবে নিশ্চিহ্ন করা হয়। সংবাদপত্র সম্পর্কে হিটলারের তথ্যমন্ত্রী ড. জোসেফ গোয়েবলস বলতেন, মানুষ যেমন পিয়ানো থেকে ইচ্ছামতো সুর বের করে, তেমনি সংবাদপত্রকেও আমার ইচ্ছামতো কথা বলানোই আমার অভিপ্রায়। পুরো সংবাদপত্র শিল্পকে গলা টিপে ধরা হয়েছিল। নাৎসি অত্যাচারে কোনো সংবাদই কাগজে প্রকাশ করতে দেওয়া হতো না। নাৎসিবাদ জার্মানিতে এমন এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাস দাঁড় করতে সক্ষম হয়, যার জোরে নাৎসি চেতনাকে বিশ্বাসযোগ্য করে তোলে । সুতরাং উপরের আলোচনার আলোকে বলা যায়, পিটার চরিত্রের সাথে হিটলারের চরিত্রের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
পিটার সাহেবের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল পাওয়া যায়? ব্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর