বর্ণিত ভয়াবহ যুদ্ধের ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ব্যাপক ও সুদূরপ্রসারী ছিলো বলে আমি মনে করি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বনেতৃবৃন্দের মাঝে এরূপ আরেকটি বিশ্বযুদ্ধের থেকে বিশ্বকে রক্ষা করার জন্য স্থায়ী ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করে। এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরাশক্তি উদ্ভব ঘটে। এই দুই শক্তি যথাক্রমে পুঁজিবাদী বিশ্ব ও সমাজতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব গ্রহণ করে। এর ফলে বিশ্ব স্নায়ুযুদ্ধের যুগে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিসহ অপরাপোর ইউরোপীয় রাষ্ট্রের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যায়। এর ফলে ইউরোপীয় আধিপত্যবাদের প্রবণতা হ্রাস পায়। অধিকন্তুু এই যুগের ফলে ইন্দোচীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলো ক্রমান্বয়ে স্বাধীন হয়ে যায়। ভারত, পাকিস্তা, ইরান এর উদাহরণ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার সাফল্যে পূর্বে ইউরোপে রাশিয়ার প্রভাবে সমাজতন্ত্রের বিকাশ ঘটে। ফলে পূর্ব জার্মানি, পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া প্রভৃতি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এশিয়াতে চীন, উত্তর কোরিয়া ও ইন্দোচীনের একাংশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে। তবে বিশ্বায়নের নাম করে অর্থনীতি সাম্রাজ্যবাদ বিকশিত হয়। সুতরাং বলা যায় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সমগ্র বিশ্বকে এক নতুন পরিচয় এ পরিচিত করেছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বর্ণিত ভয়াবহ যুদ্ধের ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর