উক্ত ব্যক্তির পররাষ্ট্রনীতি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ব্যক্তি তথা বেনিতো মুসোলিনীর পররাষ্ট্রনীতি ছিলো সম্পসারণমূলক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মুসোলিনী সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ-বিগ্রহ করাকে ইতালির আধ্যাত্মিক অধিকার বলে দাবি করেন। যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার ও আন্তর্জাতিকভাবে ইতালির সাময়িক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি ক্ষমতা গ্রহণের পর পরই সামরিক বাহিনীকে ঢেলে সাজান। তিনি যুদ্ধ-বিগ্রহ করার মাধ্যমের ভার্সাই সন্ধির প্রতারণার প্রতিশোধ নিতে মনস্থ করেন । এইজন্য তিনি ব্রিটেন ও ফ্রান্সকে জার্মানির বিরুদ্ধে নিয়োজিত করেন। তাছাড়া তিনি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে নিয়োজিত করে ইতালির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার কৌশল অবলম্বন করেন। সাম্রাজ্য বিস্তারে জোর দেওয়ার পাশাপাশি মুসোলিনী প্রতিবেশী দেশগুলোতে ফ্যাসিবাদে উত্থানে সহযোগিতা প্রদান করেন। যেমন স্পেনে গৃহযুদ্ধ শুরু করলে তিনি ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে জেনারেল ফ্রাঙ্কোর বাহিনীকে সমর্থন করেন। একই যুদ্ধে জার্মানিও সমর্থন প্রদান করেছিল। এরই ধারাবাহিকতা মুসোলিনী নিজ শক্তি বৃদ্ধি করার জন্য হিটলারের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হন। জার্মানি ও ইতালির মধ্যে এন্টি-কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয় । রাশিয়ায় জার্মানির যুদ্ধে সুযোগে উত্তর আফ্রিকায় ফরাসি ও ব্রিটিশ উপনিবেশ দখল করে নিজ দেশের শক্তি বৃদ্ধি করেন। সুতরাং বলা যায় যে, মুসোলিনী সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণমূলক পররাষ্ট্রনীতি অবলম্বন করেছিলেন। যার ফলে পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির পররাষ্ট্রনীতি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর