উদ্দীপকে বর্ণিত আত্মসমর্পণকারী দেশটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন দেশের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আত্মসমর্পণকারী দেশটির সাথে জাপানের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জাপান বেশ সাফল্য অর্জন করে। একের পর এক আক্রমণের দ্বারা জাপান দূরপ্রাচ্যের হংকং, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিয়ানমার প্রভৃতি দখল করে নেয়। এমনকি একপর্যায়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটি দখল করে নেয়। তবে প্রথমে ইতালি ও পরে জার্মানি আত্মসমর্পণ করলে জাপানও পিছু হটতে থাকে। এমতাবস্থায় ১৯৪৫ সালে ৬ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রীয় জাপানের হিরোশিমা শহরে লিটল বয় এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটমান নামক আণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে শহর দুটি ধ্বংসস্তরে পরিণত হয়। ফলে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণ এর মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে। উদ্দীপকে দেখা যায়, এশিয়ার একটি দেশে দুটি শক্তিশালী বোমা হামলা করে। এরই ফলশ্রুতিতে দেশটি যুদ্ধ পরিত্যাগ করে মিত্র পক্ষের নিকট আত্মসমর্পণ করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত দেশটি জাপানের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আত্মসমর্পণকারী দেশটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন দ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর