উদ্দীপকের আলোকে উক্ত শাসকের উত্থান বিশ্লেষণ কর।
উত্তর: যুগে যুগে পৃথিবীতে এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে যারা নিজেরা একটি ইতিহাস তৈরি করেন। পৃথিবীর ইতিহাসে হিটলার এমনই একটি নাম, একটি ইতিহাস। বিংশ শতকের রাজনীতির মূল স্রোতধারায় ছিল জার্মানির এডলফ হিটলার। তিনি ১৮৮৯ সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করে দারুণ সুনাম অর্জন করেন। যুদ্ধ শেষে হিটলার যোগ দেন জার্মান শ্রমিক পার্টিতে। তিনি ধনতন্ত্র, ইহুদি, ফ্রান্স ও ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলির তীব্র নিন্দা করে অল্প সময়ে খুব পরিচিতি লাভ করেন। ১৯২০ সালে হিটলার দলের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন 'জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল' সংক্ষেপে নাৎসি পার্টি। হিটলার দলের নেতৃত্ব নিজ হাতে নেন এবং গোয়েরিং, হেস, বোয়েম, গোয়েবলস প্রমুখ বাছাই করা সহকর্মীদের নিয়ে শক্তিশালী দল গঠন করেন। দলীয় মুখপাত্র হিসেবে 'পিপলস অবজার্ভার' নামে পত্রিকা প্রকাশ করেন। তিনি নিরাপত্তার জন্য নাৎসি পার্টির অঙ্গসংগঠন হিসেবে ১৯২১ সালে ঝটিকা বা S. A বাহিনী গঠন করেন। তার বিখ্যাত বই 'Mein Kampf [গণিত] বা 'আমার সংগ্রাম'কে নাৎসি বাইবেল বলা হয়। এ গ্রন্থে তিনি জার্মানি জাতীয়তাবাদকে এমনভাবে তুলে ধরেছেন যে, জার্মান জনসাধারণ ব্যাপকভাবে তাতে উজ্জীবিত হয়ে হিটলারের পক্ষাবলম্বন করে। ১৯৩৩ খ্রিষ্টাব্দে ৩০ জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। অতঃপর - পার্লামেন্ট এক আইন পাস করে হিটলার চার বছরের জন্য জার্মানির সর্বময় ক্ষমতা দখল করেন। ১৯৩৪ সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের - মৃত্যু হলে তিনি একাধারে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর পদ গ্রহণ করে, জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। হিটলার ঘোষণা করেন, জার্মানিতে একটি মাত্র রাজনৈতিক দল এবং তা হলো ন্যাশনাল সোস্যালিষ্ট জার্মান ওয়াকার্স পার্টি (নাৎসি)। এ প্রেক্ষিতে তিনি ১৯৩৪ সালের ২৪ জুলাই নাৎসি দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয়। হিটলার জার্মানি তথা বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র। বিশ্ব ইতিহাসে হিটলার একটি বিশেষ বিতর্কিত ব্যক্তিত্ব।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত শাসকের উত্থান বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর