উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রম বিশ্বে যে প্রভাব ফেলেছিল তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রম অর্থাৎ এডলফ হিটলারের কার্যক্রম বিশ্বে মারাত্মক সংকট তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছিল । এডলফ হিটলার বিশ্ব ইতিহাসে এক বিস্ময়কর নাম। যে নামের সাথে জার্মানির সম্পর্ক আজও মিশে আছে। তিনি ছিলেন নাৎসিবাদের প্রবর্তক। ঊনবিংশ শতাব্দীতে গণতন্ত্রের জয়জয়াকার অবস্থা যে অপ্রতিহত গতিতে চলছিল হিটলার ও তার নাৎসি দল সে গণতন্ত্রকে ধ্বংসের কাজে লিপ্ত হয়। আর এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। হিটলার নাৎসিবাদের মাধ্যমে এমন এক শাসনব্যবস্থা প্রবর্তন করেন যেখানে রাষ্ট্র সমাজ জীবনের সর্বেসের্বা ও চরম ক্ষমতার অধিকারী মনে করা হয়। মূলত হিটলার এক হিংস্র ধ্বংসাত্মক স্বৈরশাসনের সৃষ্টি করে। যেকারণে জার্মানিতে সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র অনেক বেশি লাঞ্ছিত ও পদদলিত হয়। হিটলারের মতে, জার্মান জাতিই হচ্ছে সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত জাতি এবং বিশ্বকে শাসন করার দায়িত্ব দিয়েই সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হিটলারের কর্মকাণ্ডে তাই 'জোর যার মুল্লুক তার' নীতি লক্ষ করা যায়। তিনি ১৯৩৩ সালে ক্ষমতায় এসে নিরঙ্কুশ একনায়কত্ব প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। ১৯৩৪ সালে তিনি প্রেসিডেন্টের ক্ষমতাও লাভ করেন। হিটলার স্বৈরাচার ও সাফল্যের যোগে জার্মানবাসীকে ভাষণ দ্বারা সম্মোহীত করে ৯০ শতাংশ ভোট প্রাপ্তির মাধ্যমে জার্মানির প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। হিটলার জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করেন এবং এ যুদ্ধের মাধ্যমে তিনি বিশ্বকে ধ্বংস স্তূপে পরিণত করেন আর জার্মানিকে আবারও ভীষণ লজ্জার ভিতরে রেখে যান । পরিশেষে বলা যায়, এডলফ হিটলার তার ধ্বংসাত্মক কার্যকমের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর তার উত্থান জার্মানির ওপর প্রভাব বিস্তার করেছিল এবং এই প্রভাব কাজে লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে জার্মান এবং পৃথিবীতে এক সংকট সৃষ্টি করেছিল ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রম বিশ্বে যে প্রভাব ফেলেছিল তোমার…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর