শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে তোমার পাঠ্যবইয়ের যে চুক্তিসমূহের মিল রয়েছে তা ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণিত 'অক্ষশক্তি চুক্তি' ও 'মিত্রশক্তি জোট' গঠনের মিল রয়েছে। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ত্রিশক্তি আঁতাতের' অক দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ সুযোগে জার্মানি তার হারানো শক্তি সুসংহত করার সুযোগ পায়। ১৯৩৬ সালে লীগ অব নেশনস-এর নিষেধাজ্ঞা অমান্য করে জার্মানি ইতালিকে আবিসিনীয় যুদ্ধে সমর্থন জানায়। এভাবে ইতালি-জার্মান সখ্য গড়ে ওঠে। অতঃপর উভয় রাষ্ট্রভ কমিউনিস্ট বিরোধী চুক্তি সম্পাদন করে। এ বছরেই হিটলার আপানের সাথে আরেকটি কমিউনিস্ট বিরোধী চুক্তি সম্পাদন করলে রোম-বার্লিন- টোকিও ঐক্য জোট গড়ে ওঠে। ইতিহাসে এটি অক্ষশক্তি হিসেবে পরিচিত। অক্ষশক্তির বিরুদ্ধে ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে বৃহৎ শক্তিজোট গঠন করে। এক পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এ জোট দুটি পরস্পর সংঘাতে জড়িয়ে পড়ে এবং বিশ্বের ইতিহাসে দীর্ঘতম মহাযুদ্ধ তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবতারণা হয়। উদ্দীপকে বলা হয়েছে, একটি অঞ্চলে আধিপত্য বিস্তার করার জ তিনটি দেশ একত্রিত হয়ে জোট গঠন করলে অন্য কয়েকটি দেশ বিপক্ষ আরেকটি জোট গঠন করে। এ ঘটনা উপরে আলোচিত 'অক্ষশক্তি চুক্তি' ও মিত্রশক্তি জোট গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে আমার পাঠ্যবইয়ের 'অক্ষশক্তি চুক্তি' ও মিত্রশক্তি জোট'-এর মিল রয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে তোমার পাঠ্যবইয়ের যে চুক্তিসমূহের…

উদ্দীপক

একটি অঞ্চলে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তিনটি দেশ একত্রিত হয়ে জোট গঠন করে। এতে ভীত হয়ে অন্য কয়েকটি দেশ অনুরূপ চুক্তি স্বাক্ষর করে বিপক্ষ জোট গঠন করে। ফলশ্রুতিতে উক্ত অঞ্চলে শান্তি বিঘ্নিত হওয়ার পথ তৈরি হয়। একপর্যায়ে একটি ভয়াবহ যুক্ত সংঘটিত হয়। ইতোপূর্বে সংঘটিত কোনো যুদ্ধের ব্যাপ্তি এত ব্যাপক ছিল না।

Dhaka · 2021

উত্তর

ত্রিসম্রাট লীগের সদস্য দেশগুলো হলো জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়া ।

উত্তর

দীর্ঘকাল একনাগাড়ে যুদ্ধ চলার জন্য জার্মানির শক্তি ক্রমাগতভাবে কমে গেলে পরাজয় নিশ্চিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্ব যত বেশি হতে থাকে, জার্মানির শক্তি ততই হ্রাস পেতে থাকে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য পেয়ে মিত্রশক্তি নতুন উৎসাহে যুদ্ধ শুরু করে। মিত্রশক্তির প্রচারের ফলে জার্মানির মনোবল ভেঙে পড়ে। জার্মানির একার পক্ষে অস্ট্রিয়া, রোমানিয়া, তুরস্কের সাথে যুদ্ধ চালনা ছিল কঠিন কাজ। জার্মানির গণতান্ত্রিক দল ও কাইজারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাষ্ট্রের আরেক অরাজকতার সৃষ্টি করে। জার্মানির কাইজার দেশ থেকে পালিয়ে যান। জার্মান নৌ-বাহিনীতে বিদ্রোহ দেখা দেয়। এসব কারণে ১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মানি পরাজয় বরণ করে ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণিত 'অক্ষশক্তি চুক্তি' ও 'মিত্রশক্তি জোট' গঠনের মিল রয়েছে। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ত্রিশক্তি আঁতাতের' অক দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ সুযোগে জার্মানি তার হারানো শক্তি সুসংহত করার সুযোগ পায়। ১৯৩৬ সালে লীগ অব নেশনস-এর নিষেধাজ্ঞা অমান্য করে জার্মানি ইতালিকে আবিসিনীয় যুদ্ধে সমর্থন জানায়। এভাবে ইতালি-জার্মান সখ্য গড়ে ওঠে। অতঃপর উভয় রাষ্ট্রভ কমিউনিস্ট বিরোধী চুক্তি সম্পাদন করে। এ বছরেই হিটলার আপানের সাথে আরেকটি কমিউনিস্ট বিরোধী চুক্তি সম্পাদন করলে রোম-বার্লিন- টোকিও ঐক্য জোট গড়ে ওঠে। ইতিহাসে এটি অক্ষশক্তি হিসেবে পরিচিত। অক্ষশক্তির বিরুদ্ধে ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে বৃহৎ শক্তিজোট গঠন করে। এক পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এ জোট দুটি পরস্পর সংঘাতে জড়িয়ে পড়ে এবং বিশ্বের ইতিহাসে দীর্ঘতম মহাযুদ্ধ তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবতারণা হয়। উদ্দীপকে বলা হয়েছে, একটি অঞ্চলে আধিপত্য বিস্তার করার জ তিনটি দেশ একত্রিত হয়ে জোট গঠন করলে অন্য কয়েকটি দেশ বিপক্ষ আরেকটি জোট গঠন করে। এ ঘটনা উপরে আলোচিত 'অক্ষশক্তি চুক্তি' ও মিত্রশক্তি জোট গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে আমার পাঠ্যবইয়ের 'অক্ষশক্তি চুক্তি' ও মিত্রশক্তি জোট'-এর মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, উক্ত যুদ্ধ তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানবতার মহাবিপর্যয় ডেকে এনেছিল। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ক্ষয়ক্ষতি, ভয়াবহতা কিংবা প্রাণহানির বিচারে যেকোনো যুদ্ধের চেয়ে মারাত্মক। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত টানা ছয় বছর চলা এ যুদ্ধে প্রায় পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এ বিশ্বযুদ্ধে একদিকে ছিল জার্মানি, জাপান, ইতালি এবং তাদের মিত্রদের নিয়ে গড়া অক্ষশক্তি অন্যদিকে ছিল আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া ও তাদের মিত্রদের নিয়ে গড়া মিত্রশক্তি জোট। রণাঙ্গনে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে অনেক উন্নত অস্ত্রের ব্যবহার দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণহানির পরিমাণ বাড়িয়ে দেয় বহুলাংশে। এ বিশ্বযুদ্ধ দেশ থেকে দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল মহাদেশ থেকে মহাদেশে। অন্যদিকে, বিশ্বের গুরুত্বপূর্ণ সাগরতল, মহাসাগর এমনকি অন্তরীক্ষেও চলেছিল প্রাণঘাতি সংঘাত। ৬১টি দেশের প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে প্রায় ছয় বছরব্যাপী চলা এ যুদ্ধ পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। স্ট্যালিনগ্রাড়ে লক্ষ লক্ষ সৈন্যের প্রাণহানি এবং হিরোশিমা- নাগাসাকিতে যথাক্রমে লিটল বয়, ফ্যাটম্যান আণবিক বোমা নিক্ষেপের মাধ্যমে বিশ্ব প্রত্যক্ষ করেছে মৃত্যুর তাণ্ডবলীলা। আণবিক বোমা নিক্ষেপের পাশবিকতা ও এর ধ্বংসযজ্ঞ বিশ্বমানবতাকে থমকে দিয়েছিল। আজও জামানিরা সেই রাসায়নিক ক্ষত বয়ে বেড়াচ্ছে। সুতরাং বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বিশ্বমানবতার জন্য মহাবিপর্যয়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।