উক্ত সংগঠনের সাফল্য মূল্যায়ন কর।
উত্তর: উক্ত সংগঠনের সাফল্য তথা জাতিসংঘের সাফল্য প্রশংসনীয়। যেসব মহান লক্ষ্য ও উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল তার সব বাস্তবায়িত না হলেও সামগ্রিকভাবে জাতিসংঘ ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বশান্তি নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের অবদান প্রশংসনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গড়ে তোলা এ সংগঠনটি দীর্ঘ সাত দশক ধরে নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকুলতা পাড়ি দিয়ে এখনও যে সার্থকভাবে টিকে আছে তা এর সাফল্যের পরিচয় বহন করে । এই সাত দশক ধরে বিশ্ববাসী বহু বড় ধরনের আন্তর্জাতিক সমস্যার মুখোমুখি হলেও জাতিসংঘ স্বার্থকভাবে হস্তক্ষেপের ফলে বিশ্ব এখনও জাতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়নি। নিজেদের নিরাপত্তার জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো মূলত জাতিসংঘের দিকেই তাকিয়ে থাকে। এগুলো এ সংস্থার বড় সাফল্য । ইন্দোনেশিয়া, লিবিয়া, নামিবিয়া প্রভৃতি রাষ্ট্র জাতিসংঘের ঐকান্তিক প্রচেষ্টার বলিষ্ঠ ভূমিকা রাখার ফলেই স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। ১৯৪৮ সালে আরব ইসরাইল বিরোধী মোকাবিলা, ১৯৫০ সালে কোরীয় সংকট দূরীকরণ, ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধ বিরতি, আফ্রিকার দেশে দেশে সংঘাতের অবসান; ভিয়েতনাম যুদ্ধের অবসান ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের অবসানে জাতিসংঘের অন্যতম সফল প্রয়াস । এছাড়াও গণতন্ত্রের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, মানবাধিকার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পরমাণু অস্ত্র বিস্তার রোধ, বর্ণ বৈষম্যের অবসান প্রভৃতি ক্ষেত্রে জাতিসংঘের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত সংগঠনের সাফল্য মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর