শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে তোমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের মিল রয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে আমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের মিল রয়েছে তিনি হলেন এডলফ হিটলার। বিংশ শতকের রাজনীতির ইতিহাসে এডলফ হিটলার এক সুপরিচিত নাম। তিনি ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শুল্ক বিভাগের সামন্য চাকুরে। তার মা ছিলেন নারী কৃষক। বাল্যকালেই পিতার মৃত্যুতে হিটলার চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেন। হিটলার চেয়েছিলেন একজন চিত্রশিল্পী হবেন। স্কুল জীবন সমাপ্ত করে তিনি রাজধানী ভিয়েনায় গমন করেন। কিন্তু ছবি আঁকার স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কিছুদিন প্রেসে কাজ করেন। ১৯১৯ সালে হিটলার জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে অল্প দিনের মধ্যেই বাগ্মিতায় একলের নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মানির অধিকাংশ দলের মতো জার্মান শ্রমিক দলেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এক্ষেত্রে তার সহায়ক হয়। ফলে দুই বছরের মধ্যেই এ দলের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। সংগঠনও সুদৃঢ় হয়। হিটলার দলের নাম পরিবর্তন করে রাখেন জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল। সংক্ষেপে নাৎসি পার্টি বা নাজি পার্টি। নাৎসি পার্টির হয়ে হিটলার ১৯৩৪ সালে জার্মানির সর্বময় কর্তৃত্ব দখল করেন। উদ্দীপকে দেখা যায়, রাফসান 'ক' রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগদান করেন। হিটলার জার্মানির পক্ষ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে। রাফসান একটি দল গঠন করেন, হিটলারও একটি দল গঠন করেন এবং রাফসানের মতো জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । সুতরাং উদ্দীপকের রাফসানের সাথে এডলফ হিটলারের মিল রয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে তোমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের …

উদ্দীপক

রাফসান একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু ছবি অঙ্কনের স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে সে 'ক' রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে রাফসান একটি দল গঠন করে 'ক' দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচিত হন ।

Dhaka · 2021

উত্তর

নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।

উত্তর

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের বিশেষ ক্ষমতা হলো 'VETOVETO^{\prime}। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র ও দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। এ পরিষদের প্রত্যেক সদস্যের একটি করে ভোটদানের অধিকার আছে। তবে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য পাঁচটি স্থায়ী সদস্যের প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিলে তা বাতিল বলে গণ হয়। ভেটো অর্থ ইহা আমি মানি না। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এ বিশেষ ক্ষমতা ভেটো ক্ষমতা নামে পরিচিত ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে আমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের মিল রয়েছে তিনি হলেন এডলফ হিটলার। বিংশ শতকের রাজনীতির ইতিহাসে এডলফ হিটলার এক সুপরিচিত নাম। তিনি ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শুল্ক বিভাগের সামন্য চাকুরে। তার মা ছিলেন নারী কৃষক। বাল্যকালেই পিতার মৃত্যুতে হিটলার চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেন। হিটলার চেয়েছিলেন একজন চিত্রশিল্পী হবেন। স্কুল জীবন সমাপ্ত করে তিনি রাজধানী ভিয়েনায় গমন করেন। কিন্তু ছবি আঁকার স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কিছুদিন প্রেসে কাজ করেন। ১৯১৯ সালে হিটলার জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে অল্প দিনের মধ্যেই বাগ্মিতায় একলের নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মানির অধিকাংশ দলের মতো জার্মান শ্রমিক দলেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এক্ষেত্রে তার সহায়ক হয়। ফলে দুই বছরের মধ্যেই এ দলের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। সংগঠনও সুদৃঢ় হয়। হিটলার দলের নাম পরিবর্তন করে রাখেন জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল। সংক্ষেপে নাৎসি পার্টি বা নাজি পার্টি। নাৎসি পার্টির হয়ে হিটলার ১৯৩৪ সালে জার্মানির সর্বময় কর্তৃত্ব দখল করেন। উদ্দীপকে দেখা যায়, রাফসান 'ক' রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগদান করেন। হিটলার জার্মানির পক্ষ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে। রাফসান একটি দল গঠন করেন, হিটলারও একটি দল গঠন করেন এবং রাফসানের মতো জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । সুতরাং উদ্দীপকের রাফসানের সাথে এডলফ হিটলারের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রম অর্থাৎ এডলফ হিটলারের কার্যক্রম বিশ্বে মারাত্মক সংকট তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছিল । এডলফ হিটলার বিশ্ব ইতিহাসে এক বিস্ময়কর নাম। যে নামের সাথে জার্মানির সম্পর্ক আজও মিশে আছে। তিনি ছিলেন নাৎসিবাদের প্রবর্তক। ঊনবিংশ শতাব্দীতে গণতন্ত্রের জয়জয়াকার অবস্থা যে অপ্রতিহত গতিতে চলছিল হিটলার ও তার নাৎসি দল সে গণতন্ত্রকে ধ্বংসের কাজে লিপ্ত হয়। আর এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। হিটলার নাৎসিবাদের মাধ্যমে এমন এক শাসনব্যবস্থা প্রবর্তন করেন যেখানে রাষ্ট্র সমাজ জীবনের সর্বেসের্বা ও চরম ক্ষমতার অধিকারী মনে করা হয়। মূলত হিটলার এক হিংস্র ধ্বংসাত্মক স্বৈরশাসনের সৃষ্টি করে। যেকারণে জার্মানিতে সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র অনেক বেশি লাঞ্ছিত ও পদদলিত হয়। হিটলারের মতে, জার্মান জাতিই হচ্ছে সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত জাতি এবং বিশ্বকে শাসন করার দায়িত্ব দিয়েই সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হিটলারের কর্মকাণ্ডে তাই 'জোর যার মুল্লুক তার' নীতি লক্ষ করা যায়। তিনি ১৯৩৩ সালে ক্ষমতায় এসে নিরঙ্কুশ একনায়কত্ব প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। ১৯৩৪ সালে তিনি প্রেসিডেন্টের ক্ষমতাও লাভ করেন। হিটলার স্বৈরাচার ও সাফল্যের যোগে জার্মানবাসীকে ভাষণ দ্বারা সম্মোহীত করে ৯০ শতাংশ ভোট প্রাপ্তির মাধ্যমে জার্মানির প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। হিটলার জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করেন এবং এ যুদ্ধের মাধ্যমে তিনি বিশ্বকে ধ্বংস স্তূপে পরিণত করেন আর জার্মানিকে আবারও ভীষণ লজ্জার ভিতরে রেখে যান । পরিশেষে বলা যায়, এডলফ হিটলার তার ধ্বংসাত্মক কার্যকমের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর তার উত্থান জার্মানির ওপর প্রভাব বিস্তার করেছিল এবং এই প্রভাব কাজে লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে জার্মান এবং পৃথিবীতে এক সংকট সৃষ্টি করেছিল ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।