উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উক্ত ফলাফল তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গণতন্ত্রমুখী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ঔপনিবেশিক শক্তিগুলো দুর্বল হয়ে পড়লে এশিয়া-আফ্রিকার দেশগুলোতে স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। এর ফলে ইন্দোচীন দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলো ক্রমান্বয়ে ছাধীন হয়ে যায়। একই সাথে শুরু হয় পৃথিবীতে গণতান্ত্রিক শক্তির উত্থান। সর্বাগ্রে কোরিয়া, ভিয়েতনাম, ভারত, বার্মা, মালয়, সিরিয়া ও লেবাননের জাতিসমূহ দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে তাদের মুক্তির পথ দেখতে পায়। তাই তারা দখলদার হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম জোরদার করে তোলে। কেবল যুদ্ধোত্তর ১৫ বছরের মধ্যে ২২টি নব্য স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। অতঃপর ১৫ বছরে অর্থাৎ ১৯৬০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ে গঠিত হয় আরো ৬২টি স্বাধীন রাষ্ট্র। ৭০-এর দশকে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো ইতিহাসের বস্তুতে পরিণত হয় এবং ফিরে আসে নির্যাতিত জাতিসমূহের মুক্তির যুগ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীতে গণতান্ত্রিক শক্তির উত্থান নতুনভাবে ঘটতে শুরু করে। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গণতন্ত্রমুখী।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর