দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে উক্ত শাসকের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে উক্ত শাসক অর্থাৎ হিটলারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। হিটলারের মূল লক্ষ্য ছিল ভার্সাই সন্ধির অভিশাপ থেকে জার্মান জাতিকে মুক্ত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। নাৎসি তত্ত্বে বলা হয়েছিল জার্মানরা আর্য জাতির বংশধর। আর্যদের মধ্যে নর্ডিকগণ'ই শ্রেষ্ঠ। সুতরাং 'নর্ডিক আর্য হওয়ার কারণে জার্মান জাতির দায়িত্বই হলো বিশ্বকে পদানত করে শাসন করা। এভাবে নাৎসিরা উগ্র জার্মান-জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে প্রথম বিশ্বযুদ্ধে তার পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। ১৯৩৩ সালে জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ পরিত্যাগ করে। অতঃপর হিটলার ভার্সাই সন্ধি লঙ্ঘন করে ফ্রান্সের নিকট তার আলসাস ও লোরেন, সার অঞ্চল এবং পোল্যান্ডের নিকট 'ডানজিগ বন্দর' ও পোলিশ' করিডোর ফেরত চান। ১৯৩৬ সালে হিটলার রাইনল্যান্ড দখল করে নেন। একই বছর হিটলার 'রোম-বার্লিন' চুক্তি করে আবিসিনিয়ায় ইতালীয় যুদ্ধকে সমর্থন জানায়। একই বছর নভেম্বরে হিটলার জাপানের সাথে কমিউনিস্টবিরোধী চুক্তির মাধ্যমে ইতালি-জার্মানি-জাপান ত্রিশক্তি জোট গড়ে তোলেন যা ইতিহাসে 'অক্ষশক্তি' 'নামে পরিচিত। অতঃপর হিটলার চেকোশ্লোভাকিয়ার 'সুদেতেন' অঞ্চলের দিকে নজর দেন। এ জেলাতে সাড়ে তিন মিলিয়ন জার্মান অধিবাসী ছিল সংখ্যাগরিষ্ঠ। হিটলারের নির্দেশে নাৎসিরা জার্মান-চেক সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এ অজুহাতে জার্মানি সুদেতেন অঞ্চল দখল করে নেয়। এভাবে হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী একে একে ভার্সাই সন্ধি লঙ্ঘন করে প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী জার্মান সীমানার প্রায় সমস্ত অঞ্চল পুনরাধিকার করতে সক্ষম হয়। জার্মানি পোল্যান্ডের দিকে নজর দেয় । পোল্যান্ড আক্রমণের পূর্বে হিটলার একের পর এক কৌশলী নীতি প্রয়োগ করে রাশিয়াকে পশ্চিমা মিত্রদের নিকট থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। অতঃপর ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার জার্মান বাহিনীকে পোল্যান্ড আক্রমণের নির্দেশ দিলে ওই বছরই ৩ সেপ্টেম্বর ইঙ্গ-ফরাসি বাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ'। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে হিটলারের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে উক্ত শাসকের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর