শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মি. 'Y [গণিত] এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'Y [গণিত] এর সাথে আমার পাঠ্যপুস্তকের জার্মানির শাসক এডলফ হিটলারের সাদৃশ্য পাওয়া যায়। বিংশ শতকের রাজনীতির ইতিহাসে এডলফ হিটলার (Adlof Hitler) এক সুপরিচিত নাম। তিনি ১৮৯৯ সালের এপ্রিলে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যালোয়েস ছিলেন শুল্ক বিভাগের সামান্য চাকুরে আর মা ক্লারা ছিলেন নারী কৃষক। বাল্যকালেই পিতার মৃত্যুতে হিটলার চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেন। হিটলার চেয়েছিলেন একজন চিত্রশিল্পী হবেন। লাসবাক, লিনৎস ও স্ট্রেইয়ারে স্কুলজীবন সমাপ্ত করে তিনি রাজধানী ভিয়েনায় গমন করেন। কিন্তু ছবি আঁকার স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কিছুদিন প্রেসে কাজ করেন। ১৯১৯ সালে হিটলার জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে অল্পদিনের মধ্যেই বাগ্মিতায় সকলের নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মানির অধিকাংশ দলের মতো জার্মান শ্রমিক দলেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে তার সহায়ক হয়। ফলে দুই বছরের মধ্যেই এ দলের সদস্যসংখ্যা বৃদ্ধি পায়; সংগঠনও দৃঢ় হয়। হিটলার দলের নাম পরিবর্তন করে রাখেন, 'জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল। সংক্ষেপে নাৎসি পার্টি বা নাজী পার্টি। নাৎসি পার্টির হয়ে হিটলার ১৯৩৪ সালে জার্মানির সর্বময় কর্তৃত্ব দখল করেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মি. 'Y এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের সাদৃ…

উদ্দীপক

মি: 'YY^{\prime} শৈশবে একজন শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু পারিবারিক সমস্যা ও নিজের অযোগ্যতার কারণে তিনি তার স্বপ্ন সফল করতে না পারলেও পরবর্তীতে তার সকল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তার দেশের কর্ণধার হয়ে যান। মি. 'YY^{\prime} তার দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে গিয়ে বিশ্বে সর্ববৃহৎ যুদ্ধের সূচনা করে ফেলেন এবং পরবর্তীতে 'অত্যন্ত করুণ পরাজয়ের স্বাদ গ্রহণ করেন।

Combined · 2018

উত্তর

বেনিতো মুসোলিনী ইতালির শাসক ছিলেন।

উত্তর

পুঁজিবাদ বা ধনতন্ত্র বলতে এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে বাজার অর্থনীতিতে মুনাফা তৈরির লক্ষ্যে বাণিজ্য, কারখানা এবং উৎপাদনের উপাদানসমূহের ওপর ...ব্যক্তিগত মালিকানার নিয়ন্ত্রণ থাকে। পুঁজিবাদী অর্থনীতিতে পুঁজির সয়ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রভৃতি মূল নিয়ামক হিসেবে থাকে। পুঁজিবাদী অর্থব্যবস্থা মাত্রাতিরিক্ত ফুলে ওঠে মূলত শিল্প বিপ্লবের সময় থেকে। বর্তমান বিশ্বে পুঁজিবাদ তার স্থায়ী আসন গড়ে তুলতে সমর্থ হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. 'YY^{\prime} এর সাথে আমার পাঠ্যপুস্তকের জার্মানির শাসক এডলফ হিটলারের সাদৃশ্য পাওয়া যায়। বিংশ শতকের রাজনীতির ইতিহাসে এডলফ হিটলার (Adlof Hitler) এক সুপরিচিত নাম। তিনি ১৮৯৯ সালের এপ্রিলে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যালোয়েস ছিলেন শুল্ক বিভাগের সামান্য চাকুরে আর মা ক্লারা ছিলেন নারী কৃষক। বাল্যকালেই পিতার মৃত্যুতে হিটলার চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেন। হিটলার চেয়েছিলেন একজন চিত্রশিল্পী হবেন। লাসবাক, লিনৎস ও স্ট্রেইয়ারে স্কুলজীবন সমাপ্ত করে তিনি রাজধানী ভিয়েনায় গমন করেন। কিন্তু ছবি আঁকার স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কিছুদিন প্রেসে কাজ করেন। ১৯১৯ সালে হিটলার জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে অল্পদিনের মধ্যেই বাগ্মিতায় সকলের নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মানির অধিকাংশ দলের মতো জার্মান শ্রমিক দলেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে তার সহায়ক হয়। ফলে দুই বছরের মধ্যেই এ দলের সদস্যসংখ্যা বৃদ্ধি পায়; সংগঠনও দৃঢ় হয়। হিটলার দলের নাম পরিবর্তন করে রাখেন, 'জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল। সংক্ষেপে নাৎসি পার্টি বা নাজী পার্টি। নাৎসি পার্টির হয়ে হিটলার ১৯৩৪ সালে জার্মানির সর্বময় কর্তৃত্ব দখল করেন।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে উক্ত শাসক অর্থাৎ হিটলারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। হিটলারের মূল লক্ষ্য ছিল ভার্সাই সন্ধির অভিশাপ থেকে জার্মান জাতিকে মুক্ত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। নাৎসি তত্ত্বে বলা হয়েছিল জার্মানরা আর্য জাতির বংশধর। আর্যদের মধ্যে নর্ডিকগণ'ই শ্রেষ্ঠ। সুতরাং 'নর্ডিক আর্য হওয়ার কারণে জার্মান জাতির দায়িত্বই হলো বিশ্বকে পদানত করে শাসন করা। এভাবে নাৎসিরা উগ্র জার্মান-জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে প্রথম বিশ্বযুদ্ধে তার পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। ১৯৩৩ সালে জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ পরিত্যাগ করে। অতঃপর হিটলার ভার্সাই সন্ধি লঙ্ঘন করে ফ্রান্সের নিকট তার আলসাস ও লোরেন, সার অঞ্চল এবং পোল্যান্ডের নিকট 'ডানজিগ বন্দর' ও পোলিশ' করিডোর ফেরত চান। ১৯৩৬ সালে হিটলার রাইনল্যান্ড দখল করে নেন। একই বছর হিটলার 'রোম-বার্লিন' চুক্তি করে আবিসিনিয়ায় ইতালীয় যুদ্ধকে সমর্থন জানায়। একই বছর নভেম্বরে হিটলার জাপানের সাথে কমিউনিস্টবিরোধী চুক্তির মাধ্যমে ইতালি-জার্মানি-জাপান ত্রিশক্তি জোট গড়ে তোলেন যা ইতিহাসে 'অক্ষশক্তি' 'নামে পরিচিত। অতঃপর হিটলার চেকোশ্লোভাকিয়ার 'সুদেতেন' অঞ্চলের দিকে নজর দেন। এ জেলাতে সাড়ে তিন মিলিয়ন জার্মান অধিবাসী ছিল সংখ্যাগরিষ্ঠ। হিটলারের নির্দেশে নাৎসিরা জার্মান-চেক সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এ অজুহাতে জার্মানি সুদেতেন অঞ্চল দখল করে নেয়। এভাবে হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী একে একে ভার্সাই সন্ধি লঙ্ঘন করে প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী জার্মান সীমানার প্রায় সমস্ত অঞ্চল পুনরাধিকার করতে সক্ষম হয়। জার্মানি পোল্যান্ডের দিকে নজর দেয় । পোল্যান্ড আক্রমণের পূর্বে হিটলার একের পর এক কৌশলী নীতি প্রয়োগ করে রাশিয়াকে পশ্চিমা মিত্রদের নিকট থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। অতঃপর ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার জার্মান বাহিনীকে পোল্যান্ড আক্রমণের নির্দেশ দিলে ওই বছরই ৩ সেপ্টেম্বর ইঙ্গ-ফরাসি বাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ'। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে হিটলারের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।