উল্লিখিত নেতার পতনের জন্য কোন কারণগুলি দায়ী ছিল বলে তুমি মনে কর?
উত্তর: উল্লিখিত নেতা অর্থাৎ মুসোলিনীর পতনের পেছনে ফ্যাসিস্টদের নিপীড়ন-নির্যাতন, গণতন্ত্রকে হত্যা, একনায়কতন্ত্র প্রভৃতি কারণ দায়ী ছিল বলে আমি মনে করি। রাষ্ট্রীয় জীবনের বহু ক্ষেত্রে মুসোলিনী চমকপ্রদ উন্নতি প্রদর্শন করতে সক্ষম হলেও তার নীতি ত্রুটিমুক্ত ছিল না। তার নিরঙ্কুশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ফলে প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি প্রবেশ করে। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ বা আন্দোলন করার কোনো সুযোগই ছিল না। সাংবিধানিকভাবে মুসোলিনী প্রধানমন্ত্রী হলেও কার্যত তিনি ছিলেন একনায়ক বা ডিক্টেটর (Dictator)। রাজা হতে শুরু করে মন্ত্রী, সমরনায়ক, শিল্পপতি কেউই তার বিরুদ্ধে বলার সাহসই পেত না যা ছিল তার পতনের অন্যতম কারণ। মুসোলিনীর শাসনব্যবস্থায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হলেও মৌলিক সংস্কারের অভাবে দেশে আশানুরূপ উন্নতি সাধিত হয়নি। ফলে ইতালির দরিদ্রতা পূর্বের ন্যায় বজায় থাকে। এদিকে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিলে যুদ্ধের চাপে ইতালির অর্থনীতি ভেঙে পড়ে। একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের ফলে জনসাধারণের দুর্দশা চরম সীমায় পৌঁছায়। সংবাদপত্রের কন্ঠরোধ করা এবং বিরোধী দল না থাকায় জনগণের প্রতিবাদ করার কোনো উপায় ছিলনা। এ সকল কারণে ইতালিতে ফ্যাসিবাদবিরোধী জনমত তীব্র আকার ধারণ করে। ফ্যাসিস্টদের নিপীড়ন নির্যাতনের ভার ইতালীয়রা আর সইতে পারছিল না। আফ্রিকায় ইতালীয় বাহিনীর শোচনীয় পরাজয়ে মুসোলিনীর জনপ্রিয়তায় ধস নামে। যুদ্ধজনিত অর্থনৈতিক সংকট, বেকার সমস্যা, ফ্যাসিবাদের বিরুদ্ধে বুদ্ধিজীবীদের অসন্তোষ মুসোলিনী সরকারকে পতনের দিকে ধাবিত করে। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৩ সালে ইতালিতে এক গণঅভ্যুত্থান হলে মুসোলিনী পদচ্যুত ও বন্দি হন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত নেতার পতনের জন্য কোন কারণগুলি দায়ী ছিল বলে তুমি মনে কর?
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর