উদ্দীপকের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সাদৃশ্যসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সাদৃশ্য লক্ষ করা যায়। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান সফলতা হচ্ছে জার্মানি ও ইতালির ফ্যাসিবাদ এবং জাপানি সমরবাদের পরাজয়। এসব দেশের সামরিক শক্তির চেয়েও তাদের রাষ্ট্রীয় আদর্শের শোচনীয় পরাজয় ঘটে। ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। ফ্যাসিস্ট নেতাদের বিচারালয়ে হস্তান্তর করা হয়েছে, অনেকেই দীর্ঘমেয়াদি এবং উপযুক্ত শাস্তিও লাভ করেছে। ফ্যাসিবাদ এই যুদ্ধের মধ্যদিয়ে নিজের স্বরূপ উন্মোচন করেছে জনগণের কাছে এর গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে ফ্যাসিবাদী দেশগুলোতে গণতান্ত্রিক ও স্বাধীনতার ভাবধারা নতুনভাবে বিকশিত হওয়ার সুযোগ লাভ করে। উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলে 'ক' দেশ ও মিত্রদের সমরবাদের পরাজয় ঘটে। যুদ্ধ শেষে উক্ত দেশসমূহের বিভিন্ন দলকে নিষিদ্ধ করা হয় এবং নেতাদের বিচার করা হয়। এছাড়াও বিভিন্ন দেশে গণতান্ত্রিক ও স্বাধীনতার ভাবধারা বিকশিত হতে থাকে। পরিশেষে বলা যায়, ১ম বিশ্বযুদ্ধের ফলে জার্মানিসহ তার মিত্রদেশগুলোর সামরিক শক্তি ও রাষ্ট্রীয় আদর্শের পরাজয় পরিলক্ষিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সাদৃশ্যসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর