'যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে এনেছিল'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে অর্থাৎ জার্মানিতে বিপর্যয় ডেকে এনেছিল'- উক্তিটি আমি যথার্থ বলে মনে করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। যুদ্ধে সামরিক ক্ষেত্রে জার্মানির অপূরণীয় ক্ষতি হওয়াতে এ শক্তি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ইউরোপের তৃতীয় সারির দেশ হিসেবে আবির্ভূত হয়। এতদসত্ত্বেও জার্মানরা যাতে ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে জার্মানিকে মিত্রশক্তির অধীনে চারটি অংশে বিভক্ত করা হয়। এ চারটি অংশের শাসনভার ন্যস্ত হয় মিত্রশক্তির চার পরাশক্তি: মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়নের ওপর। দখলদার রাষ্ট্রগুলোর উদ্দেশ্য জার্মানি শাসন হলেও স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পর ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের অধিকৃত তিনটি অংশ নিয়ে গঠন করা হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি তথা পশ্চিম জার্মানি। এর বিপরীতে সোভিয়েত অধিকৃত একটি অংশ নিয়ে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি তথা পূর্ব জার্মানি। জার্মানির ঐতিহাসিক রাজধানী বার্লিন পূর্ব জার্মানির অভ্যন্তরে অবস্থিত থাকলেও এটিকেও দুই জার্মানির মধ্যে ভাগ করে দেওয়া হয়। পশ্চিম জার্মানি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ায় পূর্ব জার্মানির অনেকে পশ্চিম জার্মানির অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধিতে আকৃষ্ট হয়ে পশ্চিম জার্মানিতে যেতে শুরু করলে ১৯৬১ সালে পূর্ব জার্মানি সরকার দুই জার্মানির মাঝে একটি প্রাচীর নির্মাণ করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পরিণতি হিসেবে জার্মানিতে বিপর্যয় ডেকে এনেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
'যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে এনেছিল'- উত্তর…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর