উদ্দীপকের নেতার ন্যায় তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে? পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকের নেতার সাথে ইতালির একনায়ক মুসোলিনীর মিল রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর অভাব-অনটন, বেকারত্ব ও আর্থিক দুরবস্থা সমগ্র ইতালিতে এক অরাজকতা ডেকে আনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট লেগেই থাকত। এরূপ পরিস্থিতিতে রাশিয়ার ন্যায় সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা ইতালীয়রা মুক্তি পাবে এরূপ ধারণা তাদের মনে ঠাঁই নেয়। তারা 'লেনিন দীর্ঘজীবী হোন', 'রাজার পতন হোক' এসব স্লোগান দিতে থাকে। বিপ্লবী পন্থায় রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র স্থাপনের আগ্রহ সবার দৃষ্টিগোচর হতে থাকে। তবে এর কিছুদিন পরেই তারা বুঝতে পারে, প্রচলিত সংসদীয় শাসনব্যবস্থার মতো কৃষক-মজদুরের পরিচালিত সরকার ব্যবস্থাও শাসনকার্যে সক্ষম হবে না। এ উপলব্ধি থেকেই ইতালিয়রা পুনরায় একটি কার্যকর শাসনব্যবস্থার জন্য উদগ্রীব হয়ে ওঠে। এরূপ পরিস্থিতিতে ফ্যাসিস্ট দলের উত্থান অতি সহজ হয়। ইতালিয়রা তাদের জাতীয় জীবনকে পুনরজ্জীবিত ও শাসনব্যবস্থায় সংহতি আনার প্রত্যয়ে রাজনৈতিক মঞ্চে ফ্যাসিবাদের উদ্যেক্তা মুসোলিনীর সাহায্য কামনা করে। এদিকে একটি ফ্যাসিবাদ প্রতিনিধি দল রাজাকে বোঝাতে সক্ষম হয় তৎকালীন পরিস্থিতিতে মুসোলিনীই একমাত্র বিকল্প। তাই রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল মুসোলিনীকে প্রধানমন্ত্রী করতে সম্মত হন। এভাবেই ইতালিতে মুসোলিনির উত্থান হয়। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাজ্যের বুর্জোয়া ও পুঁজিপতিরা নতুন এক অর্থনৈতিক ব্যবস্থাকে মেনে না নিয়ে এক নেতার সাহায্য কামনা করে। রাজাও উত্ত নেতাকে সমর্থন করেন। ফলে ঐ নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, 'ক' অঞ্চলের উক্ত নেতার নেতৃত্ব লাভের সাথে ইতালির মুসোলিনীর নেতৃত্ব লাভের সাদৃশ্য বিদ্যমান।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নেতার ন্যায় তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে? পরিচয় দাও।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর