শেয়ারFacebookWhatsApp

ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?

উত্তর: ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিস, ফ্রান্স।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?

উদ্দীপক

বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং মানবসভ্যতা শুরু থেকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। নানা সমালোচনা থাকলেও প্রতিষ্ঠানটি যুদ্ধ এড়াতে ভূমিকা রেখে যাচ্ছে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিস, ফ্রান্স।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ছিল খুবই বিতর্কিত। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ১৯৭১ সালে জাতিসংঘ কোনো সহায়তা করার জন্য এগিয়ে আসেনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর গণহত্যার সময় বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত জাতিসংঘ এ আবেদনে কোনো সাড়া দেয়নি। মোটকথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ কোনো ধরনের ভূমিকাই পালন করেনি। তবে যুদ্ধ পরবর্তী সময়ে জাতিসংঘ ত্রাণসামগ্রী পাঠিয়েছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি হচ্ছে জাতিসংঘ।১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবর্গ একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে মিলিত হন। সেখানে তারা 'আটলান্টিক সনদ' ঘোষণা দেন যার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। এরপর ১৯৪২ সালে ওয়াশিংটন সম্মেলন, ১৯৪৩ সালে মস্কো সম্মেলন, ১৯৪১ সালে ইয়াল্টা সম্মেলন এবং ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সকল সম্মেলনে পর্যায়ক্রমে জাতিসংঘ গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়।উদ্দীপকে দেখা যায়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং মানবসভ্যতা শুরু থেকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। নানা সমালোচনা থাকলেও প্রতিষ্ঠানটি যুদ্ধ এড়াতে ভূমিকা রেখে যাচ্ছে।সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাথে জাতিসংঘের মিল আছে।

উত্তর

বিশ্ব শান্তি রক্ষায় উক্ত সংগঠনের অর্থাৎ জাতিসংঘের সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে আসা এ সংগঠনটি দীর্ঘ প্রায় সাত দশক ধরে নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা পাড়ি দিয়ে এখনও যে সার্থকবাবে টিকে আছে এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর আশা-আকাঙ্খার প্রতীক হয়ে আছে তা এর সাফল্যের পরিচয় বহন করে। এ সময়কালেন মধ্যে বিশ্ব একাধিকবার তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, বিশেষ করে হাঙ্গেরি সংকট, সুয়েজ সংকট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, পাক-ভারত যুদ্ধ, আবর-ইসরাইল যুদ্ধ, ইরান-ইরাক যুদ্ধ, কোরিয়া যুদ্ধ, ইন্দোনেশিয়া, নামিরিয়া, লিবিয়ার স্বাধীনতা এছাড়া উপনিবেশ বিলোপ, গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, জসংখ্যা নিয়ন্ত্রণ, নারীর অধিকার সংরক্ষণ, শরণার্থী সমস্যার সমাধান, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় জাতিসংঘ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।অন্যদিকে, এ সংগঠনের ব্যর্থতাও কম নয়। জন্মলগ্ন থেকেই মার্কিন সোভিয়েত স্নায়ুযুদ্ধের ফলে বহু সিদ্ধান্ত কার্যকর করা যায়নি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে একক পরাশক্তি হিসেবে আমেরিকার উত্থানের ফলে এটি একটি রাবার স্ট্যাম্প সংগঠানে পরিণত হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন।পরিশেষে বলা যায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেমন সফলতা রয়েছে তেমনি ব্যর্থতাও রয়েছে। তবে ব্যথতার চেয়ে সফলতা বেশি।
HSCHistory 2nd Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।