উদ্দীপকের সংস্থাসমূহের ন্যায় পাঠ্যবইয়ের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সাদৃশ্য রয়েছে।জাতিসংঘের ছয়টি অঙ্গসমূহের মধ্যে অন্যতম একটি হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। বিশ্ব অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরিষদ গঠিত হয়। বিশ্বের উন্নয়নে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনযাত্রার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি, শিক্ষার প্রসার ও মৌলিক মানবাধিকারসহ স্থায়ী কল্যাণের জন্য এই পরিষদ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে।উদ্দীপকের বিশ্ব ব্যাংক ও জাইকা বিশ্বের অন্যতম অর্থনৈতিক সংস্থা। এদের প্রধান কাজ হলো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে ঋণ প্রদান করে। এসব দেশগুলোর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হওয়ার জন্য কাজ করে। ফলে মানুষের জীবনমান উন্নয়ন, খাদ্য, শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নে কাজ করে।সুতরাং বলতে পারি যে, উদ্দীপকের সংস্থাসমূহের ন্যায় আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সাদৃশ্য রয়েছে।